শেয়ারFacebookWhatsApp

রঙের বৈচিত্র্যময় ব্যবহার পোশাককে আকর্ষণীয় করে তোলে- বিশ্লেষণ কর।

উত্তর: 'রঙের বৈচিত্র্যময় ব্যবহার পোশাককে আকর্ষণীয় করে তোলে।' - উক্তিটি যথার্থ।বস্ত্রে রঙ প্রয়োগ করে বস্ত্রের বাহ্যিক সৌন্দর্য যেমন অনেকাংশ বৃদ্ধি করা হয়, তেমনি বস্ত্রের মাঝে নতুনত্বও আনয়ন করা হয়। রঙ করা এমন একটি প্রক্রিয়া, যার দ্বারা বস্ত্রের ভৌত ও রাসায়নিক পরিবর্তন হয়, ফলে বস্ত্রে আলোর প্রতিফলন ঘটে বস্ত্র রঙিন দেখায়। পোশাকের ডিজাইন সৃষ্টিতে রঙ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রঙের যথাযথ ব্যবহার পোশাকের ডিজাইনকে যেমন সুন্দর করে, তেমনিভাবে ব্যক্তির ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তোলে। আবার ত্রুটিপূর্ণ রঙ দ্বারা সৃষ্ট ডিজাইনের পোশাক ব্যবহারকারীর সৌন্দর্যকে ম্লান করে দেয়। যে ডিজাইনের পোশাকই হোক না কেন, রঙ নির্বাচন এবং তাদের অনুপাত সঠিকভাবে সন্নিবেশিত করতে না পারলে সমস্ত পোশাকটির সৌন্দর্য ব্যাহত হয়। বিভিন্ন ধরনের রঙ ব্যবহারে পোশাকে বৈচিত্র্য সৃষ্টি করা যায়। নক্শা ছাপ ও রঙের সমন্বয়ে পোশাক আকর্ষণীয় হয়ে ওঠে। পোশাকের সঠিক রঙ নির্বাচনের মাধ্যমে শারীরিক গঠনের ত্রুটিগুলো দূর করে ব্যক্তিকে আকর্ষণীয় করা যায়। গাঢ় রঙে ব্যক্তিকে আপাত দৃষ্টিতে বড় দেখায় এবং হালকা রঙে ছোট দেখায়। দীর্ঘ, সুঠাম ও স্বাস্থ্যবান মেয়েদের হালকা রঙের পোশাক পরা উচিত। পক্ষান্তরে, রোগা ও বেটে মেয়েদের জন্য উজ্জ্বল রঙ মানানসই। পোশাকের মাধ্যমে সর্বাধিক তৃপ্তি লাভ করতে হলে পোশাকে সুন্দর ও মানানসই রঙের মাধ্যমে রুচিসম্মত ডিজাইন বা নক্শা সৃষ্টি করতে হয়। পোশাকে রঙের ব্যবহারে উজ্জ্বল রঙ এবং কম উজ্জ্বল রঙের মধ্যে সামঞ্জস্য থাকা আবশ্যক। সুতরাং রঙের, বৈচিত্র্যময় ব্যবহার পোশাককে আকর্ষণীয় করে তোলে কথাটি যথার্থ।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

রঙের বৈচিত্র্যময় ব্যবহার পোশাককে আকর্ষণীয় করে তোলে- বিশ্লেষণ কর।

উদ্দীপক

ঈদে মনা নিজের হাতে জামা নক্শা করে পরার জন্য কাপড় কিনে আনে। কাপড়ের উপর প্রথমে সে নক্শা এঁকে নেয়। এরপর পর্যায়ক্রমে দিয়াশলাইয়ের কাঠি কাপড়ের ভিতরে সুতা দিয়ে বেঁধে নেয়। বাঁধা কাপড়টি রঙের মিশ্রণে ডুবিয়ে তার কাজ শেষ করে।

Comilla · 2019

উত্তর

দেহের মাপ অনুযায়ী পোশাক কাটার আগে বাদামি রঙের সমতল। কাগজের উপর পোশাকের যে নকশা তৈরি করা হয়, তাকে ড্রাফটিং বলে।

উত্তর

লাল, হলুদ ও নীল এই তিনটি মৌলিক রঙ। মৌলিক বা প্রাথমিক রঙগুলো বিশুদ্ধ রঙ। কেননা এগুলো অন্যান্য রঙের সংমিশ্রণে তৈরি হয় না বরঙ এদের সংমিশ্রণে অন্যান্য রঙ সৃষ্টি হয়। যেমন: বেগুনি একটি গৌণ রঙ; যা দুইটি মৌলিক অর্থাৎ নীল + লাল রঙের সংমিশ্রণে তৈরি। আবার মৌলিক রঙের সাথে কাছাকাছি যেকোনো একটি গৌণ রঙ মিশিয়ে প্রান্তিক রঙ প্রস্তুত করা হয়। যেমন- হলুদ + সবুজ = হলদে সবুজ।

উত্তর

উদ্দীপকে মনার নক্সা পদ্ধতিটি হলো টাইডাই।টাইডাই প্রক্রিয়াটি ৪টি উপায়ে করা যায়। যেমন- ১. সুতা দিয়ে বেঁধে; ২. কাঠি দিয়ে ভাঁজ করে বেঁধে; ৩. সেলাই করে; ৪. গিট দিয়ে। উদ্দীপকে আমরা দেখতে পাই, মনা কাপড়ের উপর প্রথমে নক্শা এঁকে নেয়। পর্যায়ক্রমে দিয়াশলাইয়ের কাঠি কাপড়ের ভিতরে দিয়ে সুতা দিয়ে বেঁধে কাপড়টি রঙের মিশ্রণে ডুবিয়ে টাইডাই করে। কাপড়ে টাইডাই করতে হলে সাবান ও সোডার সাহায্যে প্রথমে বস্তুটি এমনভাবে পরিষ্কার করতে হবে যেন মাড় না থাকে। মাড় ছাড়াবার পর বস্তুটি ভালোভাবে ধৌত করে শুকিয়ে ইস্ত্রি করে নিতে হবে। সাধারণত সুতি, লিনেন, সিল্ক, রেয়ন এবং নানা প্রকার মিশ্র সুতার কাপড়ে এ নক্শা তোলা যায়।নিচে মনার নক্শা পদ্ধতিটি আলোচনা করা হলো- ⦿ প্রথমে কাপড়টি ধুয়ে শুকিয়ে নিতে হবে যাতে কাপড়টিতে মাড় না থাকে।⦿ এরপর কাপড়টিকে পছন্দ মতো নকশা অনুযায়ী সুতা দিয়ে শক্ত করে বাঁধতে হবে।⦿ সম্পূর্ণ কাপড় পানিতে ডুবে যায় এমন হাঁড়িতে পানি গরম করতে হবে।⦿ বাটিতে রঙগুলো নিতে হবে।⦿ কস্টিক সোডা ও হাইড্রোজ পৃথকভাবে একটা একটা করে গরম পানির হাঁড়িতে গুলে দিতে হবে।⦿ বাঁধা কাপড়টি ঠান্ডা পানিতে ভালোভাবে ভিজিয়ে নিয়ে রঙের হাঁড়িতে ডুবিয়ে দিতে হবে।⦿ কম আঁচে কাপড়টি ১০ মিনিট রঙের হাঁড়িতে রাখতে হবে।⦿ এরপর কাপড়টি উপরে-নিচে ভালোভাবে নাড়াতে হবে যেন রঙ সম্পূর্ণ কাপড়ে ভালোভাবে লাগে।⦿ রঙের হাঁড়ি থেকে কাপড়টি উঠিয়ে ছায়ায় শুকাতে হবে।⦿ কাপড়টি ২/৩ দিন ভালোভাবে শুকানোর পর ধুতে হবে। পরে বাঁধন খুলে সাবান পানিতে ভালোভাবে ধুয়ে শুকাতে হবে।পরিশেষে বলা যায়, উপরিউক্ত পদ্ধতি অনুসরণ করে মনা তার জামাতে টাইডাই নক্শা করে।

উত্তর

'রঙের বৈচিত্র্যময় ব্যবহার পোশাককে আকর্ষণীয় করে তোলে।' - উক্তিটি যথার্থ।বস্ত্রে রঙ প্রয়োগ করে বস্ত্রের বাহ্যিক সৌন্দর্য যেমন অনেকাংশ বৃদ্ধি করা হয়, তেমনি বস্ত্রের মাঝে নতুনত্বও আনয়ন করা হয়। রঙ করা এমন একটি প্রক্রিয়া, যার দ্বারা বস্ত্রের ভৌত ও রাসায়নিক পরিবর্তন হয়, ফলে বস্ত্রে আলোর প্রতিফলন ঘটে বস্ত্র রঙিন দেখায়। পোশাকের ডিজাইন সৃষ্টিতে রঙ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রঙের যথাযথ ব্যবহার পোশাকের ডিজাইনকে যেমন সুন্দর করে, তেমনিভাবে ব্যক্তির ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তোলে। আবার ত্রুটিপূর্ণ রঙ দ্বারা সৃষ্ট ডিজাইনের পোশাক ব্যবহারকারীর সৌন্দর্যকে ম্লান করে দেয়। যে ডিজাইনের পোশাকই হোক না কেন, রঙ নির্বাচন এবং তাদের অনুপাত সঠিকভাবে সন্নিবেশিত করতে না পারলে সমস্ত পোশাকটির সৌন্দর্য ব্যাহত হয়। বিভিন্ন ধরনের রঙ ব্যবহারে পোশাকে বৈচিত্র্য সৃষ্টি করা যায়। নক্শা ছাপ ও রঙের সমন্বয়ে পোশাক আকর্ষণীয় হয়ে ওঠে। পোশাকের সঠিক রঙ নির্বাচনের মাধ্যমে শারীরিক গঠনের ত্রুটিগুলো দূর করে ব্যক্তিকে আকর্ষণীয় করা যায়। গাঢ় রঙে ব্যক্তিকে আপাত দৃষ্টিতে বড় দেখায় এবং হালকা রঙে ছোট দেখায়। দীর্ঘ, সুঠাম ও স্বাস্থ্যবান মেয়েদের হালকা রঙের পোশাক পরা উচিত। পক্ষান্তরে, রোগা ও বেটে মেয়েদের জন্য উজ্জ্বল রঙ মানানসই। পোশাকের মাধ্যমে সর্বাধিক তৃপ্তি লাভ করতে হলে পোশাকে সুন্দর ও মানানসই রঙের মাধ্যমে রুচিসম্মত ডিজাইন বা নক্শা সৃষ্টি করতে হয়। পোশাকে রঙের ব্যবহারে উজ্জ্বল রঙ এবং কম উজ্জ্বল রঙের মধ্যে সামঞ্জস্য থাকা আবশ্যক। সুতরাং রঙের, বৈচিত্র্যময় ব্যবহার পোশাককে আকর্ষণীয় করে তোলে কথাটি যথার্থ।
HSCHome Science 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

  • কাপড় কাচার সোডা
  • ভিনেগার
  • বোরাক্স
  • অ্যামোনিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

  • টাঙ্গাইল
  • জামদানি
  • মনিপুরি
  • বেনারসি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

  • অনুপাত
  • সমতা
  • ছন্দ
  • প্রাধান্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

  • ঝুল
  • পুট
  • মুহুরী
  • মৌরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

  • সমতা
  • প্রাধান্য
  • মিল
  • আকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

  • স্টাইল
  • ফ্যাশন
  • সজ্জামূলক ডিজাইন
  • গঠনমূলক ডিজাইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

  • বাটিক
  • ব্লক
  • স্ক্রিনপ্রিন্ট
  • টাইডাই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

  • তারপিন
  • অ্যালকোহল
  • ফ্রেঞ চক
  • বোরাক্স দ্রবণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

  • অহিং
  • খাবাং
  • কাজিম পিন
  • লাহিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

  • বায়ু দূষণ
  • বনজ সম্পদ ধ্বংস
  • মাটি দূষণ
  • পানি দূষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।