সজীব আহম্মেদ কীভাবে তার দোকানের বস্তুগুলো প্রস্তুত করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সজীব আহম্মেদ বস্ত্রে রঙ ও ছাপার কাজ করার মাধ্যমে তার দোকানের পোশাকগুলো প্রস্তুত করেন।বস্ত্রে রঙ প্রয়োগ করা এবং ছাপার মাধ্যমে বস্ত্রের বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি বস্ত্রে নতুনত্বও আনয়ন করা যায়। ছাপার মাধ্যমে বস্ত্রে নির্দিষ্ট স্থানে এক বা একাধিক বর্ণের সমাহার ঘটিয়ে বস্তুটিকে নকশা অনুযায়ী ফুটিয়ে তোলা যায়। বস্ত্রের ছাপার বিভিন্ন পদ্ধতির মধ্যে ব্লক, বাটিক ইত্যাদি উল্লেখযোগ্য। উদ্দীপকের সজীব আহম্মেদের দোকানের এসব পোশাক ছাপা পদ্ধতির মাধ্যমেই প্রস্তুত করতে হয়। এক্ষেত্রে বস্ত্রের নির্দিষ্ট স্থানে এক বা একাধিক বর্ণের সমাহার ঘটিয়ে এর উপরিভাগে বিভিন্ন নকশা বা ছাপ সৃষ্টি করা হয়। ছাপার সময় সম্পূর্ণ বস্তুটিকে পরিকল্পনা অনুযায়ী বা নকশা অনুযায়ী নির্দিষ্ট স্থানে ছাপ দেওয়া হয়। সাধারণত পোশাক তৈরির পূর্বে সম্পূর্ণ বস্ত্রে অথবা পোশাক তৈরির পর ছাপার কাজ করা হয়ে থাকে। ছাপার কাজে বস্ত্রের নির্দিষ্ট স্থানে এক পিঠে বা সামনের অংশে ছাপা হয়ে থাকে। ছাপার বিভিন্ন পদ্ধতির মধ্যে রয়েছে ব্লক ছাপা, স্ক্রিন প্রিন্ট, রোলার ছাপা, বাটিক ইত্যাদি। উদ্দীপকের সজীব আহম্মেদও এ প্রক্রিয়া অবলম্বনের মাধ্যমেই তার দোকানের ব্লক ও বাটিকের পোশাকগুলো প্রস্তুত করে থাকেন।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
সজীব আহম্মেদ কীভাবে তার দোকানের বস্তুগুলো প্রস্তুত করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর