শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সজীব আহম্মেদ তার দোকানে পোশাকগুলো নকশা অনুযায়ী ফুটিয়ে তুলতে সক্ষম- মন্তব্যটির যথার্থতা যাচাই কর।

উত্তর: উদ্দীপকের সজীব আহম্মেদ তার দোকানে বস্ত্রের ছাপার কাজে এগুলোকে তিনি নকশানুযায়ী ফুটিয়ে তোলেন।বস্ত্রে রঙ প্রয়োগ করা এবং ছাপার মাধ্যমে বস্ত্রের বাহ্যিক সৌন্দর্য যেমন অনেকাংশে বৃদ্ধি করা যায় তেমনি বস্ত্রের মাঝে নতুনত্বও আনয়ন করা যায়। বস্ত্রে ছাপা করা হলে নির্দিষ্ট স্থানে এক বা একাধিক বর্ণের সমাহার ঘটিয়ে বস্তুটিকে নকশানুযায়ী ফুটিয়ে তোলা যায়। উদ্দীপকের সজীব আহম্মেদ যে দুটি পদ্ধতিতে প্রস্তুতকৃত পোশাক বিক্রি করেন সেগুলো বস্ত্রে ছাপার মাধ্যমেই তৈরি করা হয়। ছাপা বলতে বোঝায় বস্ত্রে নির্দিষ্ট স্থানে এক বা একাধিক বর্ণের সমাহার ঘটিয়ে বস্তুটিকে নকশানুযায়ী ফুটিয়ে তোলা। এর দ্বারা বস্ত্রের উপরিভাগে বিভিন্ন নকশা বা ছাপ সৃষ্টি করা যায়। ছাপার সময় সম্পূর্ণ বস্তুটিতে বা পরিকল্পনা অনুযায়ী বা নকশা অনুযায়ী নির্দিষ্ট স্থানে ছাপ দেওয়া হয়। ছাপার মাধ্যমে বস্ত্রের নির্দিষ্ট স্থানে এক বা একাধিক বর্ণের সমাহার ঘটিয়ে বিভিন্ন নকশা বা ছাপ সৃষ্টি করাকে বোঝায়। ব্লক বা বাটিকের মাধ্যমে বস্ত্রে ছাপার কাজ করে নকশা করা যায়। উদ্দীপকের সজীব আহম্মেদ এ পদ্ধতিতেই বস্ত্র প্রস্তুত করে থাকেন বলে তার পোশাককেও তিনি নকশানুযায়ী ফুটিয়ে তুলতে সক্ষম হবেন।তাই সার্বিক দিক বিবেচনা শেষে বলা যায় যে, প্রশ্নের মন্তব্যটি যথার্থ।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের সজীব আহম্মেদ তার দোকানে পোশাকগুলো নকশা অনুযায়ী ফুটিয়ে তুল…

উদ্দীপক

সজীব আহম্মেদ একজন ক্ষুদ্র ব্যবসায়ী। রংপুর সুপার মার্কেটে তার একটি পোশাকের দোকান রয়েছে। সেখানে তিনি ব্লক, টাইডাই, বাটিক-এর পোশাকগুলো বেশ স্বল্পমূল্যে গ্রাহকদের কাছে বিক্রি করেন। তার দোকানটি ছোট হলেও এ ব্যবসায় তিনি লাভবান।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2023

উত্তর

যে নকশা কোনো বস্তুর বাহ্যিক সৌন্দর্য বর্ধনের জন্য তৈরি করা হয় তাকে সজ্জামূলক নকশা বলে।

উত্তর

বস্তুকে 'বাণিজ্যিকভাবে রঙ করার উদ্দেশ্যে অম্ল বা এসিড ডাই ব্যবহার করা হয়। কৃত্রিম রঙের একটি ধরন হলো অম্ল বা এসিড ডাই। নাইলন, ওরলন, অ্যাক্রিলন ইত্যাদি সংশ্লেষিত তন্তু, রেশম ও পশম, প্রাণিজ তন্তু ইত্যাদি রঙ করার ক্ষেত্রে এসিড ডাই ব্যবহার করা হয়। এক্ষেত্রে বস্ত্রাদি রঙ করার সময় রঞ্জক দ্রব্যের সাথে হাইড্রোক্লোরিক অথবা লঘু এসিটিক এসিড ব্যবহার করা হয়। বস্ত্রকে বাণিজ্যিকভাবে রঙকরণের ক্ষেত্রে এ পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে।

উত্তর

উদ্দীপকের সজীব আহম্মেদ বস্ত্রে রঙ ও ছাপার কাজ করার মাধ্যমে তার দোকানের পোশাকগুলো প্রস্তুত করেন।বস্ত্রে রঙ প্রয়োগ করা এবং ছাপার মাধ্যমে বস্ত্রের বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি বস্ত্রে নতুনত্বও আনয়ন করা যায়। ছাপার মাধ্যমে বস্ত্রে নির্দিষ্ট স্থানে এক বা একাধিক বর্ণের সমাহার ঘটিয়ে বস্তুটিকে নকশা অনুযায়ী ফুটিয়ে তোলা যায়। বস্ত্রের ছাপার বিভিন্ন পদ্ধতির মধ্যে ব্লক, বাটিক ইত্যাদি উল্লেখযোগ্য। উদ্দীপকের সজীব আহম্মেদের দোকানের এসব পোশাক ছাপা পদ্ধতির মাধ্যমেই প্রস্তুত করতে হয়। এক্ষেত্রে বস্ত্রের নির্দিষ্ট স্থানে এক বা একাধিক বর্ণের সমাহার ঘটিয়ে এর উপরিভাগে বিভিন্ন নকশা বা ছাপ সৃষ্টি করা হয়। ছাপার সময় সম্পূর্ণ বস্তুটিকে পরিকল্পনা অনুযায়ী বা নকশা অনুযায়ী নির্দিষ্ট স্থানে ছাপ দেওয়া হয়। সাধারণত পোশাক তৈরির পূর্বে সম্পূর্ণ বস্ত্রে অথবা পোশাক তৈরির পর ছাপার কাজ করা হয়ে থাকে। ছাপার কাজে বস্ত্রের নির্দিষ্ট স্থানে এক পিঠে বা সামনের অংশে ছাপা হয়ে থাকে। ছাপার বিভিন্ন পদ্ধতির মধ্যে রয়েছে ব্লক ছাপা, স্ক্রিন প্রিন্ট, রোলার ছাপা, বাটিক ইত্যাদি। উদ্দীপকের সজীব আহম্মেদও এ প্রক্রিয়া অবলম্বনের মাধ্যমেই তার দোকানের ব্লক ও বাটিকের পোশাকগুলো প্রস্তুত করে থাকেন।

উত্তর

উদ্দীপকের সজীব আহম্মেদ তার দোকানে বস্ত্রের ছাপার কাজে এগুলোকে তিনি নকশানুযায়ী ফুটিয়ে তোলেন।বস্ত্রে রঙ প্রয়োগ করা এবং ছাপার মাধ্যমে বস্ত্রের বাহ্যিক সৌন্দর্য যেমন অনেকাংশে বৃদ্ধি করা যায় তেমনি বস্ত্রের মাঝে নতুনত্বও আনয়ন করা যায়। বস্ত্রে ছাপা করা হলে নির্দিষ্ট স্থানে এক বা একাধিক বর্ণের সমাহার ঘটিয়ে বস্তুটিকে নকশানুযায়ী ফুটিয়ে তোলা যায়। উদ্দীপকের সজীব আহম্মেদ যে দুটি পদ্ধতিতে প্রস্তুতকৃত পোশাক বিক্রি করেন সেগুলো বস্ত্রে ছাপার মাধ্যমেই তৈরি করা হয়। ছাপা বলতে বোঝায় বস্ত্রে নির্দিষ্ট স্থানে এক বা একাধিক বর্ণের সমাহার ঘটিয়ে বস্তুটিকে নকশানুযায়ী ফুটিয়ে তোলা। এর দ্বারা বস্ত্রের উপরিভাগে বিভিন্ন নকশা বা ছাপ সৃষ্টি করা যায়। ছাপার সময় সম্পূর্ণ বস্তুটিতে বা পরিকল্পনা অনুযায়ী বা নকশা অনুযায়ী নির্দিষ্ট স্থানে ছাপ দেওয়া হয়। ছাপার মাধ্যমে বস্ত্রের নির্দিষ্ট স্থানে এক বা একাধিক বর্ণের সমাহার ঘটিয়ে বিভিন্ন নকশা বা ছাপ সৃষ্টি করাকে বোঝায়। ব্লক বা বাটিকের মাধ্যমে বস্ত্রে ছাপার কাজ করে নকশা করা যায়। উদ্দীপকের সজীব আহম্মেদ এ পদ্ধতিতেই বস্ত্র প্রস্তুত করে থাকেন বলে তার পোশাককেও তিনি নকশানুযায়ী ফুটিয়ে তুলতে সক্ষম হবেন।তাই সার্বিক দিক বিবেচনা শেষে বলা যায় যে, প্রশ্নের মন্তব্যটি যথার্থ।
HSCHome Science 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

  • কাপড় কাচার সোডা
  • ভিনেগার
  • বোরাক্স
  • অ্যামোনিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

  • টাঙ্গাইল
  • জামদানি
  • মনিপুরি
  • বেনারসি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

  • অনুপাত
  • সমতা
  • ছন্দ
  • প্রাধান্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

  • ঝুল
  • পুট
  • মুহুরী
  • মৌরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

  • সমতা
  • প্রাধান্য
  • মিল
  • আকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

  • স্টাইল
  • ফ্যাশন
  • সজ্জামূলক ডিজাইন
  • গঠনমূলক ডিজাইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

  • বাটিক
  • ব্লক
  • স্ক্রিনপ্রিন্ট
  • টাইডাই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

  • তারপিন
  • অ্যালকোহল
  • ফ্রেঞ চক
  • বোরাক্স দ্রবণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

  • অহিং
  • খাবাং
  • কাজিম পিন
  • লাহিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

  • বায়ু দূষণ
  • বনজ সম্পদ ধ্বংস
  • মাটি দূষণ
  • পানি দূষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।