শেয়ারFacebookWhatsApp

মিসেস মাসুদ কীভাবে পোশাকে বর্ণ বৈচিত্র্য আনেন? ব্যাখ্যা কর।

উত্তর: মিসেস মাসুদ পোশাক রঙ করে বর্ণবৈচিত্র্য আনেন। বিভিন্ন রাসায়নিক পদার্থের সংমিশ্রণে যে রঙ প্রস্তুত করা হয় তাকে কৃত্রিম রঙ বল। কৃত্রিম রঙ প্রাকৃতিক রঙের চেয়ে অনেক বেশি স্থায়ী। মিসেস মাসুদ কৃত্রিম রঙ প্রয়োগের একটি পদ্ধতি 'সুতাতে রঙ প্রয়োগ'-এর মাধ্যমে পোশাকে বর্ণবৈচিত্র্য সৃষ্টি করেন। তন্তু হতে সুতা প্রস্তুত হওয়ার পর এতে রঙ প্রয়োগ করাকে বলা হয় ইয়ার্ন ডায়িং। সুতা সাধারণত নাটাই-এ জড়ানো বা ফেটি আকারে প্যাঁচানো থাকে। এ পদ্ধতিতে সুতায় লাগানো রঙ গভীরভাবে তন্তুর সংস্পর্শে আসে। সেজন্য রঙ খুব পাকা হয়। বিভিন্ন সুতায় ভিন্ন ভিন্ন রঙ প্রয়োগ করলে বস্ত্র বোনার সময় বর্ণবৈচিত্র্য সৃষ্টি করা হয়। বিভিন্ন রঙের সুতা পর পর সাজিয়ে চেক বা ডুবে বস্ত্র তৈরি করা হয়। মিসেস মাসুদও এ পদ্ধতিতেই বস্ত্রে বর্ণবৈচিত্র্য তৈরি করেন।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

মিসেস মাসুদ কীভাবে পোশাকে বর্ণ বৈচিত্র্য আনেন? ব্যাখ্যা কর।

উদ্দীপক

মিসেস মাসুদ বিভিন্ন রকম পোশাক তৈরি করে নিজ বুটিক শপে বিক্রি করেন। তিনি সুতি, লিনেন ইত্যাদি পোশাকের সুতাগুলোকে বিভিন্ন রঙে রঞ্জিত করে বর্ণ বৈচিত্র্য তৈরি করেন। পশমি কাপড়ের তন্তুগুলো বিশেষ পদ্ধতিতে রঙ প্রয়োগ করেন। এর ফলে তন্তু থেকে সুতা কাটা কষ্টকর হয়ে পড়ে।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2023

উত্তর

বস্ত্রের উপরের জমিনে নির্দিষ্ট স্থানে বিভিন্ন রঙ দ্বারা নকশা বা ডিজাইন গঠনকে বস্ত্র ছাপা বলা হয়।

উত্তর

বস্ত্রকে উজ্জ্বল ও আকর্ষণীয় করে তোলার দুটি পদ্ধতি হলো বস্ত্র ও ব্লক ছাপা। এ দুটি পদ্ধতিতে পার্থক্য বিদ্যমান রয়েছে। বস্ত্র ছাপার সময় নকশা অনুযায়ী নির্দিষ্ট স্থানে ছাপ দেওয়া হয়। অন্যদিকে কাঠের উপর খোদাই করে বিভিন্ন নকশা অঙ্কন করে ব্লক তৈরি করে ছাপ দেওয়া হয়। ছাপার কাজে বস্ত্রের নির্দিষ্ট স্থানে এক পিঠে বা সামনের অংশে ছাপা হয়ে থাকে। আর বিভিন্ন প্রাকৃতিক উপাদান যেমন- আলু, ঢেঁড়শ, গাজর, শাপলা প্রভৃতির ব্লক তৈরি করে ছাপা দেওয়া হয়।

উত্তর

মিসেস মাসুদ পোশাক রঙ করে বর্ণবৈচিত্র্য আনেন। বিভিন্ন রাসায়নিক পদার্থের সংমিশ্রণে যে রঙ প্রস্তুত করা হয় তাকে কৃত্রিম রঙ বল। কৃত্রিম রঙ প্রাকৃতিক রঙের চেয়ে অনেক বেশি স্থায়ী। মিসেস মাসুদ কৃত্রিম রঙ প্রয়োগের একটি পদ্ধতি 'সুতাতে রঙ প্রয়োগ'-এর মাধ্যমে পোশাকে বর্ণবৈচিত্র্য সৃষ্টি করেন। তন্তু হতে সুতা প্রস্তুত হওয়ার পর এতে রঙ প্রয়োগ করাকে বলা হয় ইয়ার্ন ডায়িং। সুতা সাধারণত নাটাই-এ জড়ানো বা ফেটি আকারে প্যাঁচানো থাকে। এ পদ্ধতিতে সুতায় লাগানো রঙ গভীরভাবে তন্তুর সংস্পর্শে আসে। সেজন্য রঙ খুব পাকা হয়। বিভিন্ন সুতায় ভিন্ন ভিন্ন রঙ প্রয়োগ করলে বস্ত্র বোনার সময় বর্ণবৈচিত্র্য সৃষ্টি করা হয়। বিভিন্ন রঙের সুতা পর পর সাজিয়ে চেক বা ডুবে বস্ত্র তৈরি করা হয়। মিসেস মাসুদও এ পদ্ধতিতেই বস্ত্রে বর্ণবৈচিত্র্য তৈরি করেন।

উত্তর

মিসেস মাসুদের বিশেষ পদ্ধতিতে রঙ করার পদ্ধতিটি হলো কাঁচামাল অবস্থায় রঙ প্রয়োগ।বস্ত্র প্রস্তুতের বিভিন্ন পর্যায়ে বস্ত্রে রঙ করা হয়। কোনো কোনো বস্ত্রের সুতাতে রঙ প্রয়োগ করা হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণ বস্তুটি তৈরি হওয়ার পর রঙ প্রয়োগ করা হয়।মিসেস মাসুদ রঙ প্রয়োগের যে পদ্ধতিটি 'পশমি কাপড়ের ক্ষেত্রে ব্যবহার করেন তাতে তন্তু হতে সুতা কাটা কষ্টকর হয়ে পড়ে। এ পদ্ধতিটি হলো কাঁচামাল অবস্থায় রঙ প্রয়োগ পদ্ধতি। এ পদ্ধতিতে তন্তুগুলোকে একটি পাত্রে বা গামলায় ডুবিয়ে রঙ করা হয়। এর ফলে তনুতে সরাসরি রঙ লাগে এবং খুব পাকা হয়। তন্তুর গায়ে ঘষা দিলেও রঙ সহজে ওঠে না। নিম্নে এ পদ্ধতিটির দুটি পরিবর্তিত রূপ দেওয়া হলো- ১. দ্রবণে রঙ প্রয়োগ: এ পদ্ধতিতে পিগমেন্ট দ্রবণে রেখে সুতা কাটার পূর্বে তন্তুতে রঙ লাগানো হয়ে থাকে। এটি কম ব্যয়বহুল পদ্ধতি। এতে অ্যাসিটেট ব্যবহার করা হয় বলে বস্ত্রের রঙ সহজে ফিকে হয় না।২. শীর্ষভাবে রঙ প্রয়োগ: কম্বিং যন্ত্র হতে পশমের 'লম্বা আলগা দড়ির মতো শীর্ষে রঙ লাগানো হয় যাকে ছিদ্রযুক্ত কৌটাতে বল আকারে গুটিয়ে একটি চৌবাচ্চার ভেতরে রাখা হয়ণ এ চৌবাচ্চার ভেতর দিয়ে পাম্পের সাহায্যে রঙ প্রবেশ ও বের করানোর মাধ্যমে রঙ লাগানো হয়। রঙ করার ফলে তন্তুগুলো শক্ত হয়ে যায় বলে এ থেকে সুতা কাটা জটিল হয়ে পড়ে।উপরিউক্ত পদ্ধতিতেই মিসেস মাসুদ পশমি কাপড়ের তন্তুগুলো রঙ করেন।
HSCHome Science 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

  • কাপড় কাচার সোডা
  • ভিনেগার
  • বোরাক্স
  • অ্যামোনিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

  • টাঙ্গাইল
  • জামদানি
  • মনিপুরি
  • বেনারসি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

  • অনুপাত
  • সমতা
  • ছন্দ
  • প্রাধান্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

  • ঝুল
  • পুট
  • মুহুরী
  • মৌরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

  • সমতা
  • প্রাধান্য
  • মিল
  • আকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

  • স্টাইল
  • ফ্যাশন
  • সজ্জামূলক ডিজাইন
  • গঠনমূলক ডিজাইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

  • বাটিক
  • ব্লক
  • স্ক্রিনপ্রিন্ট
  • টাইডাই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

  • তারপিন
  • অ্যালকোহল
  • ফ্রেঞ চক
  • বোরাক্স দ্রবণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

  • অহিং
  • খাবাং
  • কাজিম পিন
  • লাহিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

  • বায়ু দূষণ
  • বনজ সম্পদ ধ্বংস
  • মাটি দূষণ
  • পানি দূষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।