মিসেস মাসুদ বিশেষ পদ্ধতিতে রঙ করার প্রক্রিয়াটি মূল্যায়ন কর।
উত্তর: মিসেস মাসুদের বিশেষ পদ্ধতিতে রঙ করার পদ্ধতিটি হলো কাঁচামাল অবস্থায় রঙ প্রয়োগ।বস্ত্র প্রস্তুতের বিভিন্ন পর্যায়ে বস্ত্রে রঙ করা হয়। কোনো কোনো বস্ত্রের সুতাতে রঙ প্রয়োগ করা হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণ বস্তুটি তৈরি হওয়ার পর রঙ প্রয়োগ করা হয়।মিসেস মাসুদ রঙ প্রয়োগের যে পদ্ধতিটি 'পশমি কাপড়ের ক্ষেত্রে ব্যবহার করেন তাতে তন্তু হতে সুতা কাটা কষ্টকর হয়ে পড়ে। এ পদ্ধতিটি হলো কাঁচামাল অবস্থায় রঙ প্রয়োগ পদ্ধতি। এ পদ্ধতিতে তন্তুগুলোকে একটি পাত্রে বা গামলায় ডুবিয়ে রঙ করা হয়। এর ফলে তনুতে সরাসরি রঙ লাগে এবং খুব পাকা হয়। তন্তুর গায়ে ঘষা দিলেও রঙ সহজে ওঠে না। নিম্নে এ পদ্ধতিটির দুটি পরিবর্তিত রূপ দেওয়া হলো- ১. দ্রবণে রঙ প্রয়োগ: এ পদ্ধতিতে পিগমেন্ট দ্রবণে রেখে সুতা কাটার পূর্বে তন্তুতে রঙ লাগানো হয়ে থাকে। এটি কম ব্যয়বহুল পদ্ধতি। এতে অ্যাসিটেট ব্যবহার করা হয় বলে বস্ত্রের রঙ সহজে ফিকে হয় না।২. শীর্ষভাবে রঙ প্রয়োগ: কম্বিং যন্ত্র হতে পশমের 'লম্বা আলগা দড়ির মতো শীর্ষে রঙ লাগানো হয় যাকে ছিদ্রযুক্ত কৌটাতে বল আকারে গুটিয়ে একটি চৌবাচ্চার ভেতরে রাখা হয়ণ এ চৌবাচ্চার ভেতর দিয়ে পাম্পের সাহায্যে রঙ প্রবেশ ও বের করানোর মাধ্যমে রঙ লাগানো হয়। রঙ করার ফলে তন্তুগুলো শক্ত হয়ে যায় বলে এ থেকে সুতা কাটা জটিল হয়ে পড়ে।উপরিউক্ত পদ্ধতিতেই মিসেস মাসুদ পশমি কাপড়ের তন্তুগুলো রঙ করেন।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
মিসেস মাসুদ বিশেষ পদ্ধতিতে রঙ করার প্রক্রিয়াটি মূল্যায়ন কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর