ছক-A কোন ধরনের নকশা পদ্ধতিকে নির্দেশ করে? বর্ণনা কর।
উত্তর: ছক-A ব্লক ছাপা নকশা পদ্ধতিকে নির্দেশ করে। নিচে এ সম্পর্কে: বর্ণনা করা হলো-ব্লক ছাপা সবচেয়ে প্রাচীন পদ্ধতি। কাঠের উপরে খোদাই করা বিভিন্ন নকশা অঙ্কন করে ব্লক তৈরি করা হয়। ব্লকে রঙ লাগিয়ে বস্ত্রের যে ছাপা করা হয় তাকে ব্লক প্রিন্ট বলে। বর্তমানে বাজারে ব্লক কিনতে পাওয়া যায়। এছাড়া প্রাকৃতিক উপাদান, যেমন- ঢেঁড়স, আলু, গাজর, শাপলা ব্লক তৈরিতে ব্যবহৃত হয়। তবে এসব ব্লক একবারের বেশি ব্যবহার করা যায় না। প্রথমে কাঠ, রবারের পছন্দমতো নকশা একে নিতে হবে। এরপর ধারালো ছুরি বা ব্লেড দিয়ে বরার বা বাটালি দিয়ে কাঠ খোদাই করে নিতে হবে। নকশার জায়গাটি উঁচু রেখে বাকি অংশ কেটে নিতে হবে। কাঠের ব্লক হলে খোদাই করার পর সিরিষ কাগজ দিয়ে ঘষে উপরের অংশ মসৃণ করে নিতে হবে। রবার হলে ছুরি কিংবা এন্টিকাটার দিয়ে কেটে সহজে ব্লক তৈরি করা যায়। আলু, গাজর প্রভৃতিতে একই পদ্ধতি ব্যবহার করে ব্লক তৈরি করা যায়। ঢেঁড়স বা শাপলার ডাঁটা কাটলে ডিজাইন দেখা যায়। এতে কোনো ডিজাইন করার প্রয়োজন হয় না। ডাঁটা কেটে রঙ মেখে কাপড়ে ছাপ দিলেই ডিজাইন বসে যাবে।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
ছক-A কোন ধরনের নকশা পদ্ধতিকে নির্দেশ করে? বর্ণনা কর।
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর