শেয়ারFacebookWhatsApp

ছেঁড়া পোশাক পরিধান উপযোগী করতে লাবণীর মা যেসব পদ্ধতি অবলম্বন করেন তা বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে লাবণীর মা তালি বা রিফু ছাড়া আরও কিছু পদ্ধতিও অবলম্বন করে ছেঁড়া পোশাক পরিধান উপযোগী করতে পারে। যেমন- ছেঁড়া অংশে ফুল, লতাপাতা বা অন্যকোনো ডিজাইনের মাধ্যমে যেমন জামাটির সংস্কার করা সম্ভব, তেমনি সৌন্দর্যও বৃদ্ধি করা যায়। আবার পোশাকের একটি অংশকে সম্পূর্ণরূপে বাদ দিয়েও সংস্কার করা যায়। এক্ষেত্রে জামাটির আগের ডিজাইন বহুলাংশেই পরিবর্তিত হয়ে যায়। পোশাকের হাতা ছিঁড়ে গেলে হাতা কেটে স্লিডলেস পোশাক হিসেবে রূপান্তরিত করা যায়। আবার উপরের অংশ পৃথক করে ব্লাউজ ও স্কাট হিসেবেও ব্যবহার করা যায়। ছোটরা অস্থির ও চঞ্চল বলে তাদের পোশাক স্থান বিশেষ ছিঁড়ে যেতেই পারে। আর ছেঁড়া পোশাক সংস্কারের জন্য আমরা উল্লিখিত পদ্ধতি অনুসরণ করতে পারি।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

ছেঁড়া পোশাক পরিধান উপযোগী করতে লাবণীর মা যেসব পদ্ধতি অবলম্বন করেন ত…

উদ্দীপক

লাবণী খুব চঞ্চল প্রকৃতির। তার নতুন সুতির পোশাকে তরকারির ঝোলের দাগ লাগল। এছাড়াও সে প্রায়ই খেলতে গিয়ে পোশাক ছিঁড়ে ফেলে। লাবণীর মা বিভিন্ন প্রক্রিয়ায় পোশাকগুলো পরিধানের উপযোগী করে তোলেন।

Rajshahi · 2017

উত্তর

চা, কফি, ফলের রস, মদ প্রভৃতির দ্বারা উৎপন্ন দাগকে উদ্ভিজ দাগ বলা হয়।

উত্তর

দাগ অপসারণে সকল বস্ত্রে একই দ্রব্য ব্যবহার করা যায় না। পোশাক পরিচ্ছদ বা গৃহে ব্যবহৃত অন্যান্য বস্ত্রে নানা কারণে দাগ লেগে থাকে। এ অবাঞ্ছিত দাগ যথাযথভাবে দূর না করলে কাপড়ের সৌন্দর্য নষ্ট হয়। বিভিন্ন প্রকার কাপড় হতে দাগ অপসারণ করতে ভিন্ন ভিন্ন পদ্ধতি এবং ভিন্ন ভিন্ন অপসারক ব্যবহার করা হয়। দাগের উৎস এবং বস্ত্রের প্রকৃতি অনুসারে উপযুক্ত অপসারক ব্যবহার করে দাগ অপসারণ করা উচিত। যে অপসারক দিয়ে চা, কফির দাগ দূর করা যায় সেই অপসারক দিয়ে বলপেনের কালি ওঠানো যায় না। কোনো কোনো অপসারক পশম ও রেশমি কাপড় নষ্ট করে কিন্তু সুতি ও লিনেন কাপড়ের কোনো ক্ষতি করে না।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত লাবনীর পোশাকের ঝোলের দাগ পানি, ফ্রেঞ চক, কেরোসিন, তারপিন, অ্যালকোহল প্রভৃতি দিয়ে অপসারণ করা যায়। উদ্দীপকের লাবণীর পোশাকে তরকারির ঝোলের দাগ লেগেছে। এটা চর্বিজাতীয় দাগের অন্তর্ভুক্ত। চর্বিজাতীয় দাগ চর্বি বা চর্বির সাথে মেশানো কোনো রঙিন পদার্থের মাধ্যমে উৎপন্ন হয়। যেমন- মাখন, তরকারির ঝোল, তৈল, ঘি, পেইন্ট, বার্নিশ ইত্যাদি। এসব দাগ অপসারণের জন্য পানি, ফ্রেঞ্চ চক, কেরোসিন, তারপিন, অ্যালকোহল প্রভৃতি ব্যবহার করা হয়। এক্ষেত্রে প্রথমে চর্বির কোনো দ্রাবক বা শোষক ব্যবহার করতে হবে এবং পরে দাগ উঠানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। দাগ অপসারণ করার আগে দাগের উৎস সম্পর্কে জেনে তারপর অপসারক ব্যবহার করতে হবে। অন্যথায় কাপড়ের রং নষ্ট হয়ে যেতে পারে।

উত্তর

উদ্দীপকে লাবণীর মা তালি বা রিফু ছাড়া আরও কিছু পদ্ধতিও অবলম্বন করে ছেঁড়া পোশাক পরিধান উপযোগী করতে পারে। যেমন- ছেঁড়া অংশে ফুল, লতাপাতা বা অন্যকোনো ডিজাইনের মাধ্যমে যেমন জামাটির সংস্কার করা সম্ভব, তেমনি সৌন্দর্যও বৃদ্ধি করা যায়। আবার পোশাকের একটি অংশকে সম্পূর্ণরূপে বাদ দিয়েও সংস্কার করা যায়। এক্ষেত্রে জামাটির আগের ডিজাইন বহুলাংশেই পরিবর্তিত হয়ে যায়। পোশাকের হাতা ছিঁড়ে গেলে হাতা কেটে স্লিডলেস পোশাক হিসেবে রূপান্তরিত করা যায়। আবার উপরের অংশ পৃথক করে ব্লাউজ ও স্কাট হিসেবেও ব্যবহার করা যায়। ছোটরা অস্থির ও চঞ্চল বলে তাদের পোশাক স্থান বিশেষ ছিঁড়ে যেতেই পারে। আর ছেঁড়া পোশাক সংস্কারের জন্য আমরা উল্লিখিত পদ্ধতি অনুসরণ করতে পারি।
HSCHome Science 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

  • কাপড় কাচার সোডা
  • ভিনেগার
  • বোরাক্স
  • অ্যামোনিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

  • টাঙ্গাইল
  • জামদানি
  • মনিপুরি
  • বেনারসি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

  • অনুপাত
  • সমতা
  • ছন্দ
  • প্রাধান্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

  • ঝুল
  • পুট
  • মুহুরী
  • মৌরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

  • সমতা
  • প্রাধান্য
  • মিল
  • আকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

  • স্টাইল
  • ফ্যাশন
  • সজ্জামূলক ডিজাইন
  • গঠনমূলক ডিজাইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

  • বাটিক
  • ব্লক
  • স্ক্রিনপ্রিন্ট
  • টাইডাই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

  • তারপিন
  • অ্যালকোহল
  • ফ্রেঞ চক
  • বোরাক্স দ্রবণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

  • অহিং
  • খাবাং
  • কাজিম পিন
  • লাহিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

  • বায়ু দূষণ
  • বনজ সম্পদ ধ্বংস
  • মাটি দূষণ
  • পানি দূষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।