ছক 'খ'-এর দ্রব্যগুলো কোন ধরনের দাগ অপসারণ করে? এগুলো। সুতি বস্ত্রের দাগ অপসারণে অধিক উপযোগী- ব্যাখ্যা কর।
উত্তর: ছক 'খ'-এর দ্রব্যগুলো উদ্ভিজ্জজাতীয় দাগ অপসারণ করে।পোশাক পরিচ্ছদ বা গৃহে ব্যবহৃত অন্যান্য বস্ত্রে নানা কারণে দাগ লেগে থাকে। এই অবাঞ্ছিত দাগ যথাযথভাবে দূর করা সম্ভব না হলে কাপড়ের সৌন্দর্য নষ্ট হয়। বিভিন্ন ধরনের দাগ দূর করার জন্য বিভিন্ন ধরনের অপসারক দ্রব্যও রয়েছে। ছক 'খ'-তে বেশ কিছু দ্রব্যের নাম উল্লেখ করা হয়েছে। এগুলো হলো- বেনজিন, হাইড্রোজেন পারঅক্সাইড ও গ্লিসারিন। এসব উপাদান উদ্ভিজ্জজাতীয় দাগ অপসারণের ক্ষেত্রে কাজে লাগে। চা, কফি, ফলের রস, মদ প্রভৃতির দ্বারা উদ্ভিজ্জজাতীয় দাগ উৎপন্ন হয়। এসব দাগ অপসারণের জন্য ক্ষারীয় দ্রবণ ব্যবহার করা হয়। এগুলো সাধারণত গরম পানি, বোরাক্স দ্রবণ, গ্লিসারিন, হাইড্রোজেন পারঅক্সাইড, বেনজিন প্রভৃতির সাহায্যে পরিষ্কার করা হয়। কোনো কোনো অপসারক পশম ও রেশমি কাপড় নষ্ট করলেও সুতি ও লিনেন কাপড়ের কোনো ক্ষতি করে না। তাই দাগ অপসারণের সময় তন্তুর প্রকৃতি সম্পর্কে সুনিশ্চিত হতে হয়। খাবার সোডা, অ্যামোনিয়া, বোরাক্স ইত্যাদি সুতি কাপড়ের ওপর কোনো প্রতিক্রিয়া করে না। ব্লিচিং পাউডার বা ক্লোরিনও ব্যবহার করা যায় এ ধরনের বস্ত্রে।তাই সুতি বস্ত্রের দাগ অপসারণে ছক 'খ'-এর দ্রব্যগুলো অধিক কার্যকর।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
ছক 'খ'-এর দ্রব্যগুলো কোন ধরনের দাগ অপসারণ করে? এগুলো। সুতি বস্ত্রের…
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর