শেয়ারFacebookWhatsApp

জামদানি কী?

উত্তর: জামদানি কার্পাস তুলা দিয়ে প্রস্তুত এক ধরনের পরিধেয় বস্ত্র।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

জামদানি কী?

উদ্দীপক

সেলাই প্রশিক্ষণ নেওয়ার পর আনিকা ছোট বোনের সালোয়ার কামিজ তৈরি করার জন্য বাজার থেকে কাপড় কিনে আনে। দেহের মাপ নিয়ে কাপড় কেটে মেশিনে সেলাই করে সালোয়ার কামিজ তৈরি করে। আনিকা মনে করে সেলাইয়ের ক্ষেত্রে সেলাই মেশিনের যত্ন ও রক্ষণাবেক্ষণ খুবই জরুরি।

Comilla · 2019

উত্তর

জামদানি কার্পাস তুলা দিয়ে প্রস্তুত এক ধরনের পরিধেয় বস্ত্র।

উত্তর

ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতিরা অতীত ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, ভাষা ও পোশাক-পরিচ্ছদের দিক থেকে স্বতন্ত্র। উপজাতীয় জনগণের পোশাক মূলত তারা নিজ হাতে তৈরি করে বিধায় তাদের পোশাক তাদের নিজস্ব সংস্কৃতির পরিচয় বহন করে। পোশাকের বৈচিত্র্যই উপজাতিদের এক গোষ্ঠী থেকে অন্য গোষ্ঠীকে আলাদা করে তোলে। প্রত্যেক গোষ্ঠীই তাদের নিজস্ব স্বকীয়তা বজায় রেখে ঐতিহ্যবাহী পোশাক তৈরি করে।

উত্তর

উদ্দীপকে আনিকা সেলাই প্রশিক্ষণ শেষে ছোট বোনের জন্য। সালোয়ার কামিজ তৈরি করল। সালোয়ার কামিজ তৈরির ক্ষেত্রে সে নিম্নলিখিত অংশের মাপ নিয়েছে।১. ঝুল-জামার লম্বা মাপ।২. ছাতি বা বুক-বুকের ঘেরের মাপ।৩. কোমর-কোমরের সম্পূর্ণ ঘেরের।৪. কাঁধ বা পুট-মেরুদণ্ডের সবচেয়ে উঁচু হাড় থেকে কাঁধের উপরেরউঁচু হাড় পর্যন্ত মাপ।৫. ফুল হাতা-পুটের মাপের সাথে হাতের কব্জি পর্যন্ত মাপ।৬. গলা-গলার ঘেরের মাপ।.৭. হিপ-হিপের উঁচু মাংসল অংশের মাপ।৮. সেন্ত-কাঁধের উপরের মেরুদন্ডের হাড় থেকে কোমর পর্যন্ত মাপ। ৯. মুহুরী বা বাহু-বাহু বা হাতের কব্জির ঘেরকে মুহুরী বা বাহু বলে। ১০. সেরকম- দুই পায়ের সংযোগস্থলের কেন্দ্র থেকে পায়ের গোড়ালির নিচ পর্যন্ত মাপ।১১. হাঁটুর ঘেরের মাপ।১২. উরুর ঘেরের মাপ।১৩. মৌরি-পায়জামার পায়ের পাতার উপরের ঘেরের মাপ।যেহেতু আর্নিকা সেলোয়ার কামিজ তৈরি করবে তাই তাকে দেহের উপরিউক্ত অংশের মাপগুলো নিতে হয়েছে।

উত্তর

উদ্দীপকের আনিকা মনে করে, সেলাইয়ের ক্ষেত্রে সেলাই মেশিনের যত্ন ও রক্ষণাবেক্ষণ খুবই জরুরি- ধারণাটি যথার্থ। প্রতিটি জিনিসের স্থায়িত্ব নির্ভর করে তার যর্থাথ ব্যবহার, যত্ন ও রক্ষণাবেক্ষণের ওপর। সেলাই মেশিন এর ব্যতিক্রম নয়। ভালো সেলাইয়ের জন্য সেলাই মেশিনের যত্ন অবশ্যই নিতে হবে। সেলাই মেশিনের সঠিক যত্ন নিতে হলে কয়েকটি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। যেমন- ⦿ সুচ লাগানো: সেলাই মেশিনে সঠিক নিয়মে সুচ লাগাতে হবে। লাগানো সঠিক না হলে সূচ ভেঙে যেতে পারে। সুচ পরানো এবং সুতার টানের উপর সেলাই নির্ভর করে।⦿সুতরা পরানো: সুচে সুতা সঠিক পদ্ধতিতে পরানো না হলে সেলাই সঠিক হবে না। এমনকি কাপড়ে সেলাই বসবে না।⦿ সুতার টান: উপরে ও নিচে সুতার টান সমান না হলে সুতা ছিঁড়ে যাবে এবং কুঁচকে যেতে পারে। অবশ্যই ভালো সেলাইয়ের জন্য সুই-সুতা কাপড়ের অনুকূলে হতে হবে।⦿ সেলাই মেশিন পরিষ্কার করা: সেলাই মেশিন নিয়মিত পরিষ্কার- পরিচ্ছন্ন না রাখলে ময়লা ও তেল জমে আটকে সহজেই মেশিনটি অকেজো হয়ে পড়ে। সে কারণে সেলাই মেশিনের অভ্যন্তরীণ অংশগুলোর মধ্যে শাটল রেসই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি পরিষ্কার না করলে সেলাই মেশিন ক্ষতিগ্রস্ত হয়। শাটল রেস সেলাই মেশিনের এমন একটি অংশ, যেখানে সামান্যতম ধুলাবালি কিংবা সুতার আঁশ লেগে থাকলে সেলাই কাজ বিঘ্নিত হয়। শাটল রেস খুলতে বা বসাতে কোনো অসুবিধা হলে মেকানিকের সাহায্য নেওয়া উচিত। তবে এটি বেশি নাড়াচাড়া করা উচিত নয়।⦿ সেলাই মেশিনে তেল দেওয়া: সেলাই মেশিনটি যাতে ঠিকভাবে কাজ করে, তার জন্য নিয়মিত তেল দেওয়া আবশ্যক। এছাড়া ব্যবহারের পর এটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে যত্নসহকারে তুলে রাখতে হবে। সেলাই মেশিন কখনো মেঝের উপর ফেলে রাখতে নেই। আর্দ্রতায় এটি নষ্ট হয়ে যেতে পারে।এসব বিষয়ের পরিপ্রেক্ষিতে বলা যায়, আনিকার ধারণাটি যর্থাথ।
HSCHome Science 1st PaperComilla 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

  • কাপড় কাচার সোডা
  • ভিনেগার
  • বোরাক্স
  • অ্যামোনিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

  • টাঙ্গাইল
  • জামদানি
  • মনিপুরি
  • বেনারসি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

  • অনুপাত
  • সমতা
  • ছন্দ
  • প্রাধান্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

  • ঝুল
  • পুট
  • মুহুরী
  • মৌরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

  • সমতা
  • প্রাধান্য
  • মিল
  • আকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

  • স্টাইল
  • ফ্যাশন
  • সজ্জামূলক ডিজাইন
  • গঠনমূলক ডিজাইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

  • বাটিক
  • ব্লক
  • স্ক্রিনপ্রিন্ট
  • টাইডাই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

  • তারপিন
  • অ্যালকোহল
  • ফ্রেঞ চক
  • বোরাক্স দ্রবণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

  • অহিং
  • খাবাং
  • কাজিম পিন
  • লাহিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

  • বায়ু দূষণ
  • বনজ সম্পদ ধ্বংস
  • মাটি দূষণ
  • পানি দূষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।