উদ্দীপকের আনিকা মনে করে, সেলাইয়ের ক্ষেত্রে সেলাই মেশিনের যত্ন ও রক্ষণাবেক্ষণ খুবই জরুরি- ধারণাটি যথার্থ।
প্রতিটি জিনিসের স্থায়িত্ব নির্ভর করে তার যর্থাথ ব্যবহার, যত্ন ও রক্ষণাবেক্ষণের ওপর। সেলাই মেশিন এর ব্যতিক্রম নয়। ভালো সেলাইয়ের জন্য সেলাই মেশিনের যত্ন অবশ্যই নিতে হবে। সেলাই মেশিনের সঠিক যত্ন নিতে হলে কয়েকটি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। যেমন-
⦿ সুচ লাগানো: সেলাই মেশিনে সঠিক নিয়মে সুচ লাগাতে হবে। লাগানো সঠিক না হলে সূচ ভেঙে যেতে পারে। সুচ পরানো এবং সুতার টানের উপর সেলাই নির্ভর করে।⦿সুতরা পরানো: সুচে সুতা সঠিক পদ্ধতিতে পরানো না হলে সেলাই সঠিক হবে না। এমনকি কাপড়ে সেলাই বসবে না।⦿ সুতার টান: উপরে ও নিচে সুতার টান সমান না হলে সুতা ছিঁড়ে যাবে এবং কুঁচকে যেতে পারে। অবশ্যই ভালো সেলাইয়ের জন্য সুই-সুতা কাপড়ের অনুকূলে হতে হবে।⦿ সেলাই মেশিন পরিষ্কার করা: সেলাই মেশিন নিয়মিত পরিষ্কার- পরিচ্ছন্ন না রাখলে ময়লা ও তেল জমে আটকে সহজেই মেশিনটি অকেজো হয়ে পড়ে। সে কারণে সেলাই মেশিনের অভ্যন্তরীণ অংশগুলোর মধ্যে শাটল রেসই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি পরিষ্কার না করলে সেলাই মেশিন ক্ষতিগ্রস্ত হয়। শাটল রেস সেলাই মেশিনের এমন একটি অংশ, যেখানে সামান্যতম ধুলাবালি কিংবা সুতার আঁশ লেগে থাকলে সেলাই কাজ বিঘ্নিত হয়। শাটল রেস খুলতে বা বসাতে কোনো অসুবিধা হলে মেকানিকের সাহায্য নেওয়া উচিত। তবে এটি বেশি নাড়াচাড়া করা উচিত নয়।⦿ সেলাই মেশিনে তেল দেওয়া: সেলাই মেশিনটি যাতে ঠিকভাবে কাজ করে, তার জন্য নিয়মিত তেল দেওয়া আবশ্যক। এছাড়া ব্যবহারের পর এটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে যত্নসহকারে তুলে রাখতে হবে। সেলাই মেশিন কখনো মেঝের উপর ফেলে রাখতে নেই। আর্দ্রতায় এটি নষ্ট হয়ে যেতে পারে।এসব বিষয়ের পরিপ্রেক্ষিতে বলা যায়, আনিকার ধারণাটি যর্থাথ।