শেয়ারFacebookWhatsApp

নিলু পোশাক তৈরির পূর্বে কোন পদ্ধতিটি অনুসরণ করেছিল? সঠিক ফিটিংয়ের পোশাক তৈরিতে এর গুরুত্ব ব্যাখ্যা কর।

উত্তর: নিলু পোশাক তৈরির পূর্বে মূল ড্রাফট বা সমতল নমুনার ড্রাফট পদ্ধতিটি অনুসরণ করেছিল। দেহের মাপ অনুযায়ী কাপড় কাটার বিভিন্ন নিয়ম রয়েছে। কাপড় কাটার পূর্বে ড্রাফটিং করতে হয়। ড্রাফটিং দুই ধরনের হয়। যেমন- ১. মূল ড্রাফট বা সতল নমুনার ড্রাফট ও ২. প্যাটার্ন ড্রাফট। উদ্দীপকে উল্লিখিত নিলু পোশাক তৈরির আগে কাগজে নকশা এঁকে কাপড়টি কেটে সেলাই করল। এটি সমতল নমুনার ড্রাফট পদ্ধতিকে উপস্থাপন করেছে। এ পদ্ধতিতে একটি সমতল কাগজের ওপর মূল নকশা বা ডিজাইন এঁকে সে ছাঁট বা ডিজাইন অনুযায়ী কাপড় কেটে পরিকল্পিত পোশাকের নকশা করা হয়। এ ধরনের নকশা ডিজাইনকে সমতল নমুনার ডিজাইন বলে। বর্তমানে সমতল নমুনার পোশাকের বিভিন্ন অংশ, বিশেষ করে শরীর ও হাতার ডিজাইন প্রথমে সমতল কাগজের উপর অঙ্কন করা হয়। পরে সমতলে সৃষ্ট ডিজাইনটি কাপড় কাটার মাধ্যমে প্রকৃত পোশাকের ডিজাইনে রূপান্তরিত করা হয়। সমতলের ওপর ভিত্তি করে পোশাকের ডিজাইন তৈরি করা হয় বলে একে সমতল নমুনার নকশা বলা হয়। আজকাল ব্যাপকভাবে যে রেডিমেড পোশাক তৈরি হয় তা এই পদ্ধতিতেই করা হয়। বস্ত্র শিল্পে এ পদ্ধতিতে একই মাপের অনেক পোশাক একসঙ্গে কাটা সম্ভব হয়। তাই সঠিক ফিটিংয়ের পোশাক তৈরিতে এর গুরুত্ব অপরিসীম।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

নিলু পোশাক তৈরির পূর্বে কোন পদ্ধতিটি অনুসরণ করেছিল? সঠিক ফিটিংয়ের প…

উদ্দীপক

নিলু তার বন্ধুর জন্মদিন উপলক্ষে নতুন পোশাক তৈরির পরিকল্পনা। করল। পোশাকটি তৈরির আগে কাগজে নকশা এঁকে কাপড়টি কেটে সেলাই করল। কিন্তু দেখা গেল দুই হাতার ছাপাগুলো ঠিকভাবে বসেনি। ধোয়ার পর পোশাকটি আঁটসাঁট হয়ে গেল।

Dhaka · 2018

উত্তর

গ্রেন লাইন হলো কাপড়ের টানা বা লম্বা সুতা এবং পড়েন বা আড়া সুতা।

উত্তর

মূল নকশার পরিবর্তিত রূপকে বলা হয় প্যাটার্ন ড্রাফটিং। পোশাক তৈরি করার পূর্বে দেহের বিভিন্ন অংশের মাপ নিয়ে বাদামি রং অথবা যেকোনো শক্ত কাগজে যে নকশা অঙ্কন করা হয় তাকে বলে মূল ড্রাফটিং বা মূল নকশা বা মূল ছাঁট। আর মূল নকশার সাথে পছন্দসই ডিজাইন বা প্যাটার্ন প্রয়োজন অনুসারে রদবদল করে চূড়ান্ত নমুনা বা প্যাটার্ন প্রস্তুত করাকে প্যাটার্ন ড্রাফটিং বলে। মূল নকশাকে ভিত্তি করে পোশাকের পরিকল্পনা অনুযায়ী সমতল কাগজের উপর প্যাটার্ন ছাঁটা হয়। এক্ষেত্রে মূল প্যাটার্নকে পরিকল্পিত পোশাকের বিভিন্ন অংশের ইচ্ছামতো রদবদল করা হয়। এ কারণেই প্যাটার্ন ড্রাফটিংকে মূল নকশার পরিবর্তিত রূপ বলা হয়।

উত্তর

নিলু পোশাক তৈরির পূর্বে মূল ড্রাফট বা সমতল নমুনার ড্রাফট পদ্ধতিটি অনুসরণ করেছিল। দেহের মাপ অনুযায়ী কাপড় কাটার বিভিন্ন নিয়ম রয়েছে। কাপড় কাটার পূর্বে ড্রাফটিং করতে হয়। ড্রাফটিং দুই ধরনের হয়। যেমন- ১. মূল ড্রাফট বা সতল নমুনার ড্রাফট ও ২. প্যাটার্ন ড্রাফট। উদ্দীপকে উল্লিখিত নিলু পোশাক তৈরির আগে কাগজে নকশা এঁকে কাপড়টি কেটে সেলাই করল। এটি সমতল নমুনার ড্রাফট পদ্ধতিকে উপস্থাপন করেছে। এ পদ্ধতিতে একটি সমতল কাগজের ওপর মূল নকশা বা ডিজাইন এঁকে সে ছাঁট বা ডিজাইন অনুযায়ী কাপড় কেটে পরিকল্পিত পোশাকের নকশা করা হয়। এ ধরনের নকশা ডিজাইনকে সমতল নমুনার ডিজাইন বলে। বর্তমানে সমতল নমুনার পোশাকের বিভিন্ন অংশ, বিশেষ করে শরীর ও হাতার ডিজাইন প্রথমে সমতল কাগজের উপর অঙ্কন করা হয়। পরে সমতলে সৃষ্ট ডিজাইনটি কাপড় কাটার মাধ্যমে প্রকৃত পোশাকের ডিজাইনে রূপান্তরিত করা হয়। সমতলের ওপর ভিত্তি করে পোশাকের ডিজাইন তৈরি করা হয় বলে একে সমতল নমুনার নকশা বলা হয়। আজকাল ব্যাপকভাবে যে রেডিমেড পোশাক তৈরি হয় তা এই পদ্ধতিতেই করা হয়। বস্ত্র শিল্পে এ পদ্ধতিতে একই মাপের অনেক পোশাক একসঙ্গে কাটা সম্ভব হয়। তাই সঠিক ফিটিংয়ের পোশাক তৈরিতে এর গুরুত্ব অপরিসীম।

উত্তর

না, নিলু পোশাক তৈরির পর্যায়গুলো যথার্থভাবে পালন করেনি। দেহের মাপ ও ডিজাইন অনুযায়ী বাজার থেকে বস্ত্র ক্রয় করা হয়। তবে পোশাক তৈরির ক্ষেত্রে অবশ্যই কিছু পর্যায় অনুসরণ করা প্রয়োজন। অন্যথায় পোশাক যথাযথ হয় না। উদ্দীপকে উল্লিখিত নিলু পোশাক বানানোর পর লক্ষ করল যে, তার জামার হাতায় ছাপাগুলো ঠিকভাবে বসেনি এবং ধোয়ার পর পোশাকটি আঁটসাঁট হয়ে গেল। এর কারণ হলো কাপড়টি কাটার পূর্বে ধোয়া হয়নি। বস্ত্র কাটার আগে পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে। পানিতে ভালোভাবে ধোয়ার পর চাপ দিয়ে পানি নিংড়ে ফেলতে হবে। এরপর ঝাড়া দিয়ে তার বা দড়িতে টানটান করে কাপড়টি শুকাতে হবে। এতে কাপড়ের বুননিতে ফাঁক থাকলে তা সংকুচিত হয় এবং কাপড়ে মাড় থাকলে তা দূর হয়। এরপর পোশাক তৈরি করলে তা আর সংকুচিত হয় না। কাপড়ের চেক, প্রিন্ট ইত্যাদি বিষয়ও খেয়াল রাখতে হয় পোশাক ছাঁটার সময়। কিন্তু নিলু পোশাক তৈরির ক্ষেত্রে এ পর্যায়গুলো যথাযথভাবে অনুসরণ করেনি। এ কারণেই তার পোশাকে হাতার ছাপাগুলো ঠিকভাবে বসেনি এবং ধোয়ার পর পোশাকটি আঁটসাঁট হয়ে গেছে। তাই আমি মনে করি, নিলু পোশাক তৈরির পর্যায়গুলো যথাযথভাবে অনুসরণ করেনি।
HSCHome Science 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

  • কাপড় কাচার সোডা
  • ভিনেগার
  • বোরাক্স
  • অ্যামোনিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

  • টাঙ্গাইল
  • জামদানি
  • মনিপুরি
  • বেনারসি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

  • অনুপাত
  • সমতা
  • ছন্দ
  • প্রাধান্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

  • ঝুল
  • পুট
  • মুহুরী
  • মৌরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

  • সমতা
  • প্রাধান্য
  • মিল
  • আকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

  • স্টাইল
  • ফ্যাশন
  • সজ্জামূলক ডিজাইন
  • গঠনমূলক ডিজাইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

  • বাটিক
  • ব্লক
  • স্ক্রিনপ্রিন্ট
  • টাইডাই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

  • তারপিন
  • অ্যালকোহল
  • ফ্রেঞ চক
  • বোরাক্স দ্রবণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

  • অহিং
  • খাবাং
  • কাজিম পিন
  • লাহিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

  • বায়ু দূষণ
  • বনজ সম্পদ ধ্বংস
  • মাটি দূষণ
  • পানি দূষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।