উদ্দীপকে উল্লিখিত পোশাক তৈরির ক্ষেত্রে তিশার মায়ের বক্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত তিশার মায়ের বক্তব্যটি ছিল, "পোশাক তৈরির সময় নিয়ম মেনে কাপড় কাটা হলে পোশাকের ফিটিংস ভালো হয়।"- বক্তব্যটি যথার্থ বলে আমি মনে করি। পোশাক তৈরির পূর্বে পরিধানকারীর দেহের মাপ সঠিকভাবে নিতে হয়। মাপ সঠিকভাবে নেওয়া না হলে পোশাক ফিটিং হয় না। তারপর মাপ অনুযায়ী ড্রাফটিং করে সঠিক নিয়মে কাপড় ছাটতে হয়। এক্ষেত্রে কিছু বিষয় লক্ষ রাখতে হয়। যেমন- ⦿ কাপড়টি দুই ভাঁজ করে বিছাতে হবে। অর্থাৎ কাপড় দুই ভাজে কাটতে হয়। ⦿ প্যাটার্নের কাগজের সব টুকরো কাপড়ের উপর সঠিকভাবে বিছাতে হবে।⦿ কাপড়ের গ্রেন লাইন ঠিক রেখে প্যাটার্নের কাগজগুলো পিন দিয়ে আটকাতে হবে।⦿ প্যাটার্নের কাগজগুলো আটকানোর সময় কাপড়ের চেক, প্রিন্ট ইত্যাদি লক্ষ করতে হবে।⦿ ধারালো কাঁচি দিয়ে বড় বড় করে মসৃণভাবে কাপড় কাটতে হবে।⦿ হাতের উপর তুলে কাপড় কাটা উচিত নয়। বাঁ হাত দিয়ে প্যাটার্নসহ কাপড় হালকাভাবে চেপে ধরে ডান হাতে কাঁচি ধরে কাটতে হয়। এছাড়া কাপড় কাটার আগে সুতি কাপড় হলে পানিতে ভিজিয়ে ধার সোজা করে ভালো করে ইস্ত্রি করে নিতে হবে এবং সেলাইয়ের সময়ও বিশেষ সতর্কতা অবলম্বন করে সেলাই করলে পোশাক সুন্দর হবে, ফিটিং-ভালো হবে।সুতরাং উদ্দীপকে উল্লিখিত তিশার মায়ের বক্তব্যটি যথার্থ।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পোশাক তৈরির ক্ষেত্রে তিশার মায়ের বক্তব্যটি বিশ্লে…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর