শেয়ারFacebookWhatsApp

সেলাই মেশিনের বিশেষ যত্নের প্রয়োজন ব্যাখ্যা কর।

উত্তর: প্রতিটি জিনিসের স্থায়িত্ব নির্ভর করে তার যথাযথ ব্যবহার যত্ন ও রক্ষণাবেক্ষণের ওপর। তেমনি সেলাই মেশিনের স্থায়িত্ব নির্ভর করে এর যত্ন ও যথাযথ ব্যবহারের ওপর। মেশিন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রদত্ত তথ্য পুস্তিকা অনুসারে যত্ন নিতে হবে। প্রতিদিন মেশিনে এক ফোঁটা করে তেল দিতে হবে। কাজের বাইরে অযথা মেশিন চালানো ঠিক না। কাজ শেষ হলে পুনরায় মুছতে হবে। কেননা মেশিনের যত্ন করলে এর স্থায়িত্ব বাড়ে এবং গুণগত মানের সেলাই পাওয়া যায়।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

সেলাই মেশিনের বিশেষ যত্নের প্রয়োজন ব্যাখ্যা কর।

উদ্দীপক

তিশা নিজে নিজের শরীরের মাপ নিয়ে একটি কামিজ তৈরি করল। পরিধান করার পর দেখা গেল ফিটিং ভালো হয় নেই। তিশার মা বললেন, পোশাক তৈরির সময় নিয়ম মেনে কাপড় কাটা হলে পোশাকের ফিটিংস ভালো হয়।

Rajshahi · 2017

উত্তর

গ্রেন লাইন বলতে কাপড়ের টানা বা লম্বা সুতা এবং পড়েন বা আড়া সুতাকে বোঝায়।

উত্তর

প্রতিটি জিনিসের স্থায়িত্ব নির্ভর করে তার যথাযথ ব্যবহার যত্ন ও রক্ষণাবেক্ষণের ওপর। তেমনি সেলাই মেশিনের স্থায়িত্ব নির্ভর করে এর যত্ন ও যথাযথ ব্যবহারের ওপর। মেশিন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রদত্ত তথ্য পুস্তিকা অনুসারে যত্ন নিতে হবে। প্রতিদিন মেশিনে এক ফোঁটা করে তেল দিতে হবে। কাজের বাইরে অযথা মেশিন চালানো ঠিক না। কাজ শেষ হলে পুনরায় মুছতে হবে। কেননা মেশিনের যত্ন করলে এর স্থায়িত্ব বাড়ে এবং গুণগত মানের সেলাই পাওয়া যায়।

উত্তর

পোশাক তৈরির সঠিক নিয়ম না মানার কারণে তিশার তৈরি পোশাকটি ফিটিং ভালো হয়নি।যেকোনো সুন্দর মানানসই ফিটিং পোশাকের পূর্বশর্ত হচ্ছে সঠিকভাবে শরীরে মাপ নেওয়া। মাপ সঠিক না হলে পোশাক তৈরি সুন্দর হয় না। তাই সঠিকভাবে দেহের মাপ নেওয়া প্রয়োজন। সুন্দর পোশাক তৈরি করার জন্য শরীরের মাপ নেওয়ার সময় কিছু বিষেয়ের প্রতি লক্ষ রাখা উচিত। সবসময় অন্যের সাহায্যে দেহের প্রয়োজনীয় মাপ নেওয়া উচিত। কখনো নিজের দেহের মাপ নিজে নেওয়ার ঠিক নয়। এতে মাপ সঠিক হয় না।উদ্দীপকে তিশা নিজে শরীরের মাপ নিজে নেওয়ায় কামিজের ফিটিং ভালো হয়নি।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত তিশার মায়ের বক্তব্যটি ছিল, "পোশাক তৈরির সময় নিয়ম মেনে কাপড় কাটা হলে পোশাকের ফিটিংস ভালো হয়।"- বক্তব্যটি যথার্থ বলে আমি মনে করি। পোশাক তৈরির পূর্বে পরিধানকারীর দেহের মাপ সঠিকভাবে নিতে হয়। মাপ সঠিকভাবে নেওয়া না হলে পোশাক ফিটিং হয় না। তারপর মাপ অনুযায়ী ড্রাফটিং করে সঠিক নিয়মে কাপড় ছাটতে হয়। এক্ষেত্রে কিছু বিষয় লক্ষ রাখতে হয়। যেমন- ⦿ কাপড়টি দুই ভাঁজ করে বিছাতে হবে। অর্থাৎ কাপড় দুই ভাজে কাটতে হয়। ⦿ প্যাটার্নের কাগজের সব টুকরো কাপড়ের উপর সঠিকভাবে বিছাতে হবে।⦿ কাপড়ের গ্রেন লাইন ঠিক রেখে প্যাটার্নের কাগজগুলো পিন দিয়ে আটকাতে হবে।⦿ প্যাটার্নের কাগজগুলো আটকানোর সময় কাপড়ের চেক, প্রিন্ট ইত্যাদি লক্ষ করতে হবে।⦿ ধারালো কাঁচি দিয়ে বড় বড় করে মসৃণভাবে কাপড় কাটতে হবে।⦿ হাতের উপর তুলে কাপড় কাটা উচিত নয়। বাঁ হাত দিয়ে প্যাটার্নসহ কাপড় হালকাভাবে চেপে ধরে ডান হাতে কাঁচি ধরে কাটতে হয়। এছাড়া কাপড় কাটার আগে সুতি কাপড় হলে পানিতে ভিজিয়ে ধার সোজা করে ভালো করে ইস্ত্রি করে নিতে হবে এবং সেলাইয়ের সময়ও বিশেষ সতর্কতা অবলম্বন করে সেলাই করলে পোশাক সুন্দর হবে, ফিটিং-ভালো হবে।সুতরাং উদ্দীপকে উল্লিখিত তিশার মায়ের বক্তব্যটি যথার্থ।
HSCHome Science 1st PaperRajshahi 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

  • কাপড় কাচার সোডা
  • ভিনেগার
  • বোরাক্স
  • অ্যামোনিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

  • টাঙ্গাইল
  • জামদানি
  • মনিপুরি
  • বেনারসি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

  • অনুপাত
  • সমতা
  • ছন্দ
  • প্রাধান্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

  • ঝুল
  • পুট
  • মুহুরী
  • মৌরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

  • সমতা
  • প্রাধান্য
  • মিল
  • আকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

  • স্টাইল
  • ফ্যাশন
  • সজ্জামূলক ডিজাইন
  • গঠনমূলক ডিজাইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

  • বাটিক
  • ব্লক
  • স্ক্রিনপ্রিন্ট
  • টাইডাই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

  • তারপিন
  • অ্যালকোহল
  • ফ্রেঞ চক
  • বোরাক্স দ্রবণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

  • অহিং
  • খাবাং
  • কাজিম পিন
  • লাহিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

  • বায়ু দূষণ
  • বনজ সম্পদ ধ্বংস
  • মাটি দূষণ
  • পানি দূষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।