W এর পরিণতি বিশ্লেষণ কর।
উত্তর: W ইসলামের অন্যতম মৌলিক ইবাদত যাকাত অস্বীকার করায় কাফির হিসেবে গণ্য হবে এবং পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হবে। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে যাকাত তৃতীয়। এটি একটি ফরজ অর্থাৎ অবশ্য পালনীয় ইবাদত। যাদের ওপর যাকাত ফরজ হয় তাদের জন্য এটি পালনের বাধ্যবাধকতা রয়েছে। তবে ইসলামের এই অন্যতম মূল ভিত্তিটি সবাইকেই স্বীকার করতে হবে। অন্যথায় তা কুফরি হিসেবে গণ্য হবে, যার শাস্তি অত্যন্ত ভয়াবহ।উদ্দীপকে W একজন ধর্মপ্রাণ মুসলিম V কে যাকাত প্রদান করতে দেখে তা অযৌক্তিক বলে মত প্রকাশ করে। এর মধ্য দিয়ে সে যাকাতের বিধান অস্বীকার করে কাফিরের দলভুক্ত হয়েছে। এভাবে কোনো মুসলিম যাকাত অস্বীকার করলে তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা যাবে। হযরত আবু বকর (রা) যাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। এ থেকেই যাকাতের গুরুত্ব উপলব্ধি করা যায় এবং এর পরিণতি সম্পর্কে ধারণা লাভ করা যায়। তাছাড়া যাকাত না দেওয়া শিরকেরও নিদর্শন। আল্লাহ বলেন, 'মুশরিকদের জন্য ধ্বংস, যারা যাকাত আদায় করে না এবং তারাই আখিরাত অস্বীকারকারী' (সূরা হা- মীম আস সেজদাহ: ৬-৭)। সুতরাং বলা যায়, উদ্দীপকের W তার কর্মকাণ্ডের জন্য আখিরাতে যন্ত্রণাদায়ক আজাব ভোগ করবে এবং তার স্থান হবে চির অশান্তিময় জাহান্নামের আগুনে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
W এর পরিণতি বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর