মুশফিক সাহেবের বক্তব্যের আলোকে যাকাতের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: মুশফিক সাহেবের বক্তব্য হচ্ছে, যাকাত আদায়ের মধ্যে ধনী- গরিবের বৈষম্য দূর হয় এবং তাদের অবস্থার পরিবর্তন ঘটে। যাকাত ইসলামি অর্থনীতির মূলভিত্তি। ইসলামি রাষ্ট্রের সিংহভাগ অর্থ যাকাত থেকে সংগৃহীত হয়ে থাকে। যাকাত ইসলামি রাষ্ট্রের জাতীয় আয়কে বৃদ্ধি করে অর্থনৈতিক ভিত্তিকে সুদৃঢ় করে রাষ্ট্রকে ঋণের বোঝা থেকে মুক্ত করে। যাকাতের মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল মানুষগুলো ধীরে ধীরে সচল হতে থাকে। এমনকি যাকাতের অর্থ দ্বারা শিল্পকারখানা প্রতিষ্ঠা করে বেকার লোকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় । এভাবে পর্যায়ক্রমে সম্পদশালী লোকের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। ফলে সম্পদের প্রবাহ গতিশীল হয়। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, “আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেন এবং দানকে বৃদ্ধি করে দেন।” (সূরা বাকারা : ২৭৬) যাকাত দেওয়ার ফলে দিন দিন যাকাত প্রাপ্তরা সম্পদশালী ও সচ্ছল হতে থাকে। একটা পর্যায়ে যাকাত নেওয়ার মতো লোক কমে আসে। এভাবে যাকাত ধনী-গরিবের বৈষম্য দূর করে এবং অবস্থার পরিবর্তন ঘটায় ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
মুশফিক সাহেবের বক্তব্যের আলোকে যাকাতের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর