জনাব আব্দুল মালেকের এরূপ ধারণা ইসলামের সাথে কতটুকু সংগতিপূর্ণ? মতামত দাও।
উত্তর: জনাব আব্দুল মালেকের এরূপ ধারণা ইসলামের সাথে পুরোপুরিই অসঙ্গতিপূর্ণ। জনাব আব্দুল মালেক মনে করেন যাকাত দিলে সম্পদ কমে যায়। 1 তিনি তা দিতে অস্বীকার করেন। প্রকৃতপক্ষে তার ধারণা ভুল। যাকাত আদায়ের ফলে কখনোই সম্পদ কমে যায় না । পার্ট-১) সাপ্লিমেন্ট আল্লাহ তায়ালা বলেছেন, “আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেন এবং দানকে বৃদ্ধি করে দেন।” (সূরা বাকারা ২৭৬) তিনি আরও বলেন, “যাতে সম্পদ শুধু তোমাদের অর্থশালীদের মধ্যেই পুঞ্জীভূত না হয়।" (সূরা হাশর : ৭) অর্থাৎ মহান আল্লাহর পক্ষ থেকে যাকাত একটি ফরজ ইবাদাত। সেটি আদায় করতেই হবে। কিন্তু জনাব আব্দুল মালেক অন্যসব ফরজ ইবাদাত পালন করলেও তিনি যাকাত আদায় করেন না। অতএব তার ধারণা পুরোপুরি অসঙ্গতিপূর্ণ। যাকাত না আদায়ের ভয়াবহতা সম্পর্কে পবিত্র কুরআন আল্লাহ বলেন, “যারা স্বর্ণ ও রৌপ্য জমা করে, অথচ তা আল্লাহর রাস্তায় ব্যয় করে না । আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সংবাদ প্রদান করুন।” (সূরা তওবা : ৩৪) যাকাত পরিবে অধিকার। মহান আল্লাহ বলেন, “আর তাদের (ধনীদের) সম্পদে ভিক্ষুক ও বঞ্চিতদের অধিকার রয়েছে।" (সূরা আয-যারিয়াত : ১৯) এই ফরজ ইবাদাতটি আদায় না করার মধ্য দিয়ে সম্পদ যেমন কলুষতামুক্ত হচ্ছে না, তেমনি ভয়াবহ আযাবও রয়েছে। সুতরাং জনাব আব্দুল মালেকের এরূপ ধারণা ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ না। আমাদেরকেও এরূপ ধারণা থেকে বের হয়ে আসতে হবে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
জনাব আব্দুল মালেকের এরূপ ধারণা ইসলামের সাথে কতটুকু সংগতিপূর্ণ? মতাম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর