আল্লাহর সন্তুষ্টির তাৎপর্য ব্যাখ্যা কর।
উত্তর: X ও তার পরিবার সাওম পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভে সমর্থ হলে পরকালে উত্তম প্রতিদান লাভ করবে।সাওম একটি ফরজ ইবাদত। সাওম পালন না করলে আল্লাহ অসন্তুষ্ট হন। অপরদিকে সাওম পালন করলে আল্লাহর রহমত লাভ সম্ভব হয়। তাছাড়া সাওম পালনকারীর ইবাদতে ও উপার্জনে আল্লাহ বরকত নাজিল করেন। ফলে সাওম পালনকারী বেহেশতে নিজের স্থায়ী আবাস গড়ে নেয়। উদ্দীপকের X ও তার পরিবার আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সাওমপালন করেন। কারণ তারা জানেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমেই পরকালে সফলতা লাভ করা সম্ভব। হাদিসে কুদসিতে আল্লাহ সাওমের ফজিলত সম্পর্কে ইরশাদ করেছেন- 'আদম সন্তানের প্রতিটি আমলের প্রতিদান দশ থেকে সাতশ গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। আল্লাহ বলেন, শুধু সাওম ব্যতীত। নিশ্চয়ই সাওম আমার জন্য আর আমিই এর প্রতিদান দেব' (বুখারি ও মুসলিম)। এই হাদিসটি থেকেই সাওম পালনের ফলে আল্লাহর সন্তুষ্টির তাৎপর্য অনুধাবন করা যায়। এই ইবাদতটির জন্য আল্লাহ তায়ালা যেহেতু নিজেই প্রতিদান দেবেন সেহেতু তা যে কত মহিমান্বিত ও মূল্যবান হবে তা আমাদের কল্পনাতেও আসবে না। তাছাড়া অন্য হাদিসে আছে, 'আর রমজান হলো ধৈর্যের মাস এবং ধৈর্যের বিনিময় হলো জান্নাত' (মিশকাত)। সুতরাং বলা যায়, সাওমের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই সবচেয়ে বড় পুরস্কার।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
আল্লাহর সন্তুষ্টির তাৎপর্য ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর