X এর কাজে ইসলামের কোন দিক ফুটে উঠেছে। তার সামাজিক গুরুত্ব আলোকপাত কর।
উত্তর: X এর কাজে ইসলামের অন্যতম মৌলিক ইবাদত সাওমের পরিচয় পাওয়া যায়। সাওমের সামাজিক গুরুত্ব অত্যন্ত তৎপর্যপূর্ণ।সাওম একটি দৈহিক ইবাদত। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকাই সাওম। এই ইবাদত পালনের মাধ্যমে যে কেবল ধর্মীয় বিধান পালিত হয় এরূপ নয়; বরং সাওমের সামাজিক গুরুত্বেরও একটি দিক রয়েছে। সাওম সামাজিক সহযোগিতা বৃদ্ধি এবং সমাজে ঐক্য ও সাম্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।সাওমের সামাজিক গুরুত্ব আলোচনায় প্রথমেই বলা যায়, এটি সমাজের বিত্তবান মানুষের মনে বিত্তহীনদের জন্য প্রবল ভালোবাসা ও সহানুভূতি সৃষ্টি করে। এজন্যই মহানবি (স) বলেছেন, 'আর (রমজান মাস হলো) সহানুভূতি ও সহমর্মিতার মাস' (মিশকাত)। আর এরূপ সহানুভূতি থেকেই বিত্তবান মুসলিমরা দরিদ্র মানুষের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করে। এভাবে ভালোবাসা ও সহযোগিতার সম্মিলন আদর্শ সমাজ গঠনের জন্য অনুকূল। তাছাড়া সাওম পালনের পাশাপাশি রমজানে বিত্তবানেরা ফিতরা প্রদান করেন। ফলে সমাজের লোকদের মধ্যে প্রয়োজনীয় আর্থিক উপযোগ তৈরি হয়। সমাজে ঐক্য ও সাম্য প্রতিষ্ঠাতেও সাওমের ভূমিকা অনেক। সাওম শেষে ঈদুল ফিতরে সকল মুসলিম ঐক্য ও সাম্যের চেতনায় উদ্ভাসিত হয়। সর্বোপরি সাওম সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাবক শক্তি হিসেবে ভূমিকা পালন করে।উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, সাওমের সামাজিক গুরুত্ব অপরিসীম। তাই সকল মুসলিমের উচিত সাওম পালনের মাধ্যমে এর সামাজিক শিক্ষা গ্রহণ করা।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
X এর কাজে ইসলামের কোন দিক ফুটে উঠেছে। তার সামাজিক গুরুত্ব আলোকপাত কর।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর