উদ্দীপকে জনাব ইমরানের কর্মকাণ্ডে ইসলামের কোন ইবাদতটি প্রস্ফুটিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব ইমরানের কর্মকাণ্ডে জাকাত ইবাদতটি প্রস্ফুটিত হয়েছে। জাকাত হলো ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে তৃতীয়। এটি একটি আর্থিক ইবাদত। এর অর্থ পবিত্র করা, বৃদ্ধি করা ইত্যাদি। শরিয়তের পরিভাষায়, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শরিয়ত কর্তৃক নির্ধারিত মালের নির্ধারিত হারে নির্দিষ্ট খাতে, বিনা স্বার্থে প্রদান করাকে জাকাত বলে। জাকাত একটি ফরজ ইবাদত। প্রত্যেক স্বাধীন, প্রাপ্তবয়স্ক ও মুসলিম ব্যক্তি, যার কাছে নিসাব (নির্ধারিত) পরিমাণ সম্পদ আছে এবং যার ওপর তার মালিকানার মেয়াদ ন্যূনতম এক বছর— এমন ব্যক্তির ওপর জাকাত দেওয়া ফরজ। এসব শর্তানুযায়ী সম্পদ থাকায় উদ্দীপকের ধনাঢ্য ব্যবসায়ী জনাব ইমরানের জন্য জাকাত দেওয়া ফরজ। উদ্দীপকের প্রতিষ্ঠিত ধনাঢ্য ব্যবসায়ী জনাব ইমরান প্রতি বছর সম্পদের হিসাব করে একটি নির্দিষ্ট অংশ দিয়ে রিকশা, ভ্যান, সেলাই মেশিন ইত্যাদি কিনে দরিদ্র, অভাবী, বেকার যুবক ও যুবতীর মাঝে বিতরণ করেন। অর্থাৎ তিনি তার সম্পদ থেকে নির্দিষ্ট হারে জাকাতের অর্থ তাদের মাঝে বিতরণ করেন। সুতরাং বলা যায় যে, জনাব ইমরানের কর্মকাণ্ডে জাকাত ইবাদতটির প্রতিফলন ঘটেছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব ইমরানের কর্মকাণ্ডে ইসলামের কোন ইবাদতটি প্রস্ফুটিত হয়…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর