উদ্দীপকে জনাব ইরফানের ইবাদতটি চিহ্নিত করে মাওলানা শফিকের মন্তব্যটি মূল্যায়ন করো ৷
উত্তর: উদ্দীপকের জনাব ইরফানের ইবাদতটি হলো সাওম আর সাওমের প্রতিদান সম্পর্কিত মাওলানা শফিকের মন্তব্যটি যথার্থ। সাওম শব্দের অর্থ বিরত থাকা বা আত্মসংযম করা। সাওম এর প্রচলিত নাম রোজা যা ফারসি ভাষার শব্দ। শরিয়তের পরিভাষায়, রমজান মাসে সাওমের নিয়তে সুবহি সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও যৌনক্রিয়া থেকে বিরত থাকাকে সাওম বলে। যা জনাব ইরফানের কাজে ফুটে উঠেছে। উদ্দীপকের জনাব ইরফান শেষ রাতে পানাহার করে সারাদিন কিছু না খেয়ে সন্ধ্যায় এক গ্লাস শরবত ও খাবার খান। অর্থাৎ তিনি সাওম পালন করেন। ধর্মীয় দিক থেকে সাওমের অনেক গুরুত্ব রয়েছে। সব সৎকাজের প্রতিদান আল্লাহ দশ গুণ থেকে সাতশত গুণ পর্যন্ত বাড়িয়ে দেবেন। কিন্তু সাওম এর প্রতিদান সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, 'সাওম আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেবো' (বুখারি ও মুসলিম)। উদ্দীপকে মাওলানা শফিক সাহেব ইরফানের রোজা রাখার প্রসঙ্গে বলেন, “তার এ কর্মের প্রতিদান বিচার দিবসে মহান আল্লাহ নিজ হাতে তাকে দান করবেন।' সুতরাং বলা যায়, মাওলানা সাহেবের এ উক্তিটি ইসলামি শরিয়তের আলোকে যথার্থ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব ইরফানের ইবাদতটি চিহ্নিত করে মাওলানা শফিকের মন্তব্যটি …
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর