শফিকের উক্তি 'বহুমাত্রিক এ ইবাদত বিশ্বশান্তি, সংহতি ও বহু সংস্কৃতির মেলবন্ধন।'- বিশ্লেষণ করো।
উত্তর: শফিক বিশ্বশান্তি ও সংহতির মাধ্যম বলে হজকে বুঝিয়েছে। ইসলামের অন্যতম একটি মৌলিক ইবাদত হলো হজ। প্রাপ্তবয়স্ক ও আর্থিকভাবে সামর্থ্যবান মুসলিমদের জীবনে একবার নির্দিষ্ট সময়ে কতগুলো নিয়ম আদায়ের মাধ্যমে বায়তুল্লাহ তাওয়াফ করাকে হজ বলে। হজ একই সাথে দৈহিক, আর্থিক ও আত্মিক ইবাদত। আর শফিকের উক্তিটি এ দিকটিকেই ইঙ্গিত করেছে। উদ্দীপকে শফিক তার বন্ধুর সাথে বিভিন্ন ধরনের ইবাদতের ব্যাপারে কথা বলার প্রাক্কালে ইসলামের আনুষ্ঠানিক ইবাদতের দিকটি উল্লেখ করেছে। তার মতে হজ এমন একটি ইবাদত যার মাধ্যমে বিশ্বশান্তি, সংহতি ও সংস্কৃতির মেলবন্ধন হয়। বাস্তবেই শফিকের মন্তব্যটি যথোপযুক্ত। কারণ, হজ বিশ্ব মুসলিমের মধ্যে কাঙ্ক্ষিত ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা করে। দীর্ঘ সময় ধরে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ পরস্পরের সান্নিধ্যে থেকে একে অন্যের ঘনিষ্ঠ হয়ে ওঠে। কেননা পৃথিবীর বিভিন্ন এলাকার মানুষ একত্রিত হয়ে একই পদ্ধতি ও একই জায়গায় অবস্থান করে আল্লাহর ইবাদতের কারণে তাদের মধ্যে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। অপরদিকে হজ কেবল ইবাদত নয় বরং মুসলিমদের বিভিন্ন সমস্যার সমাধান এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিরও একটি ক্ষেত্র। আর এ সবগুলো পন্থা মুসলিমদের মধ্যে ঐক্য, সংহতি ও শান্তি প্রতিষ্ঠা করে। পরিশেষে বলা যায়, বিশ্বশান্তি, সংহতি ও বহু সংস্কৃতির মেলবন্ধন হিসেবে হজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
শফিকের উক্তি 'বহুমাত্রিক এ ইবাদত বিশ্বশান্তি, সংহতি ও বহু সংস্কৃতির…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর