আসিফ কোন ইবাদতটি পালন করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: আসিফের পালনকৃত ইবাদতটি হলো সালাত। সালাত অর্থ দোয়া, ক্ষমা প্রার্থনা করা ও রহমত কামনা করা ইত্যাদি। ইসলাম যে পাঁচটি রুকনের (ভিত্তি) ওপর প্রতিষ্ঠিত, তার দ্বিতীয়টি হলো সালাত। আর এ সালাত বা নামাজ আদায়ের দৃষ্টান্তই আসিফের মধ্যে লক্ষণীয়। উদ্দীপকের আসিফ একজন ছাত্র। প্রতিদিন দুপুরে সে ক্লাসের বিরতিতে ইবাদতগৃহে গিয়ে অন্যদের সাথে সংশ্লিষ্ট ইবাদত তথা সালাত আদায় করে। কারণ সে জানে সালাত মানুষকে আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করে। এর ফলে ইমান মজবুত ও আত্মা পরিশুদ্ধ হয়। এটি মানুষকে খুব সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত করে তোলে, যা স্বাস্থ্যের জন্য উপকারী। মহান আল্লাহ মুমিনের ওপর দৈনিক পাঁচবার সালাত ফরজ করেছেন। এগুলো হলো— ফজর, যোহর, আসর, মাগরিব ও এশা। শরিয়ত অনুমোদিত কারণ ছাড়া কখনোই নামাজ ত্যাগ করা যায় না। কারণ সালাতকে জান্নাতের চাবি বলে ঘোষণা করা হয়েছে। আর এটি কাফির এবং মুমিনের মধ্যে পার্থক্য নির্দেশ করে। সালাতের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে পবিত্র কুরআনে বলা হয়েছে— 'নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে' (সুরা আনকাবুত-৪৫)। এ ফরজ ইবাদতের মাধ্যমে বান্দা ও আল্লাহর মধ্যে সম্পর্ক তৈরি হয়। আসিফ যেহেতু সালাত আদায় করে, তাই সে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
আসিফ কোন ইবাদতটি পালন করেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর