ইমাম সাহেবের মন্তব্যে কোন শিক্ষাটি ফুটে উঠেছে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের ইমাম সাহেবের মন্তব্যে সালাতের সামাজিক শিক্ষা ফুটে উঠেছে। সালাত ব্যক্তির মধ্যে পবিত্র ও পরিশুদ্ধ চেতনার জন্ম দেয়। সালাত আদায়কারী মন্দ, নিষিদ্ধ ও অশ্লীল আচরণ থেকে নিজেকে বিরত রাখে । সালাত মানুষকে সময়ানুবর্তিতা ও শৃঙ্খলার প্রশিক্ষণ দেয়। যখন রুকু করার কথা তখন রুকু এবং যখন সিজদা করার কথা তখন সিজদা করতে হয়। ইমাম রুকুতে গেলে কেউ সিজদায় চলে যায় না বা ইমাম সিজদায় গেলে কেউ দাঁড়িয়েও থাকে না। এভাবে প্রতিদিন পাঁচবার সামষ্টিক সালাতে শৃঙ্খলার এই কঠোর অনুশীলনের ফলে সমাজজীবনে শৃঙ্খলাবোধের উন্মেষ ঘটে। সালাতের অন্যতম শিক্ষা হচ্ছে আনুগত্য ও আইন মেনে চলার প্রশিক্ষণ। সালাত আদায়কারী একজন ইমামের পেছনে আদায় করে। নির্দ্বিধায় তার নির্দেশনা অনুযায়ী সালাত শুরু করে। রুকু ও সিজদা করে এবং সালাত সমাপ্ত করে। ইমামের আনুগত্য তাদের সমাজের বৃহত্তর অঙ্গনে সমাজের নেতা বা জাতীয় নেতার আনুগত্যের প্রশিক্ষণ দেয়। উদ্দীপকে দেখা যায়, ইমাম সাহেব আসিফকে বাহবা দিয়ে বলেন, উক্ত ইবাদত তথা সালাত শুধু অশ্লীলতা ও অন্যায় কাজ থেকেই বিরত রাখে না বরং আনুগত্য, সময়ানুবর্তিতা ও শৃঙ্খলাবোধ শেখায়। আর উপরের আলোচনা থেকে ইমাম সাহেবের এ বক্তব্যের যথার্থতা পাওয়া যায়। সুতরাং বলা যায়, ইমাম সাহেবের মন্তব্যে সালাতের সামাজিক শিক্ষাটি প্রতিফলিত হয়েছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
ইমাম সাহেবের মন্তব্যে কোন শিক্ষাটি ফুটে উঠেছে? বিশ্লেষণ করো।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর