জনাব আজীম যে ইবাদত পালন করেছেন, তার আন্তর্জাতিক গুরুত্ব ব্যাখ্যা করো।
উত্তর: জনাব আজীম হজ পালন করেছেন। আর আন্তর্জাতিক ক্ষেত্রে এ ইবাদতের গুরুত্ব অপরিসীম। হজ শব্দের অর্থ ইচ্ছা করা, সংকল্প করা ইত্যাদি। শরিয়তের পরিভাষায়, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত নিয়মে পবিত্র কাবাঘর প্রদক্ষিণ ও সংশ্লিষ্ট স্থানসমূহে নির্ধারিত কাজ করাকে হজ বলে । অর্থাৎ হজ পালনের জন্য কাবা শরিফে যেতে হয়। উদ্দীপকের জনাব আজীম একটি মৌলিক ইবাদত পালনের জন্য একটি বিশেষ দেশে গমন করেন। সুতরাং বলা যায়, তিনি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে তথা মক্কায় গমন করেন। এটি বিশ্ব মুসলিমের একীভূত হওয়ার, একই চিন্তা ও পথপরিক্রমার এক মহান প্লাটফরম। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জাতি ও বর্ণের মুসলিম পুরুষ ও নারী হজ পালনের জন্য মক্কায় সমবেত হয়। হজ কেবল ইবাদত নয় বরং মুসলিমদের জাতীয় সমস্যা সমাধান এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ধর্মীয় ফোরাম। এ হিসেবে হজ আন্তর্জাতিক জীবনে পারস্পরিক শুভেচ্ছা ও সহযোগিতার ধারা অব্যাহত রাখে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
জনাব আজীম যে ইবাদত পালন করেছেন, তার আন্তর্জাতিক গুরুত্ব ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর