শেয়ারFacebookWhatsApp

জনাব হাবিবের ইবাদতটি চিহ্নিতপূর্বক এর সামাজিক প্রভাব বিশ্লেষণ করো।

উত্তর: জনাব হাবিবের পালনকৃত ইবাদতটি হলো সালাত, নৈতিক সমাজ গঠনে যার ভূমিকা অপরিসীম। সালাত অর্থ ক্ষমা প্রার্থনা করা। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট ইবাদত আদায় করার নাম সালাত। আল্লাহ তায়ালা মানুষের জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন। সালাত আদায়ের মাধ্যমে মানুষ নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতার অনুশীলন করতে পারে। যা হাবিবের মধ্যেও লক্ষণীয়। উদ্দীপকের জনাব হাবিব শিশুকাল থেকেই নিয়মিত আল্লাহর সন্তুষ্টির জন্য রুকু-সিজদাহ বিশিষ্ট এক বাধ্যতামূলক ইবাদত পালন করে। তার পালনকৃত এ ইবাদতটি সালাত, যার কারণে সে এরূপ নিয়মানুবর্তিতা ও সময়ের সদ্ব্যবহার করার শিক্ষা পেয়েছে। প্রকৃতপক্ষে নৈতিক চরিত্র গঠনে সালাতের ভূমিকা অপরিসীম। সালাত মানুষকে অন্যায় ও পাপ থেকে ফিরিয়ে রাখে। এটি মানুষকে খুব সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস করায় । যার ফলে মানুষ কর্মে অনুপ্রেরণা পায়। জামায়াতে সালাত আদায়ের মাধ্যমে মানুষ শৃঙ্খলাবোধের শিক্ষা পায়। একই স্থানে বারবার সমবেত হওয়ার ফলে পারস্পরিক ভ্রাতৃত্ববোধও গড়ে ওঠে। সর্বোপরি সালাত মানুষের জীবন সকল নৈতিক গুণের সমন্বয় ঘটায় সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। পরিশেষে বলা যায়, সালাত ইসলামের অন্যতম একটি ফরজ ইবাদত । নৈতিক চরিত্র গঠনে ও আদর্শ সমাজ গঠনে এ ইবাদতের ভূমিকা অপরিসীম।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

জনাব হাবিবের ইবাদতটি চিহ্নিতপূর্বক এর সামাজিক প্রভাব বিশ্লেষণ করো।

উদ্দীপক

জনাব হাবিব ও মিসেস আয়েশা এক বয়োজ্যেষ্ঠ দম্পতি। আয়েশা বছরান্তে রমজান মাসে তার গহনার বাজার মূল্য ১০,০০,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকা দুঃস্থ ও ইয়াতিমদের মাঝে বিতরণ করেন। অন্যদিকে জনাব হাবিব শিশুকাল থেকেই নিয়মিত আল্লাহর সন্তুষ্টির জন্য রুকু-সিজদাহ বিশিষ্ট একটি বাধ্যতামূলক ইবাদত পালন করেন। বর্তমানে তার বয়স প্রায় ৯০ বছর । তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপমুক্ত সুস্থ জীবনযাপন করছেন।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024

উত্তর

যে ইবাদতের ওপর ইসলামের মূল কাঠামো দাঁড়িয়ে থাকে তাকে মৌলিক ইবাদত বলে।

উত্তর

ধনীদের জাকাত দানকৃত অর্থ দরিদ্ররা বিনিয়োগ করতে পারে বিধায় সাম্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হয়। জাকাতের মাধ্যমে ধনীদের সম্পদ দানের ফলে গরিবদের অভাব কিছুটা দূর হয় এবং সমাজে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। ইসলামি রাষ্ট্রে জাকাতভিত্তিক কোষাগার তৈরি হয়। অতি গরিবদের এ কোষাগার থেকে অর্থ সাহায্য দেওয়া হয়। এতে সমাজের সকল মানুষের অর্থনৈতিক অধিকার নিশ্চিত হয়। যেহেতু এ ধরনের ইবাদতের ফলে অন্যান্য গরিব মানুষ অর্থনৈতিক নিরাপত্তা পায়। তাই এটি সমাজে ধনী-গরিবের মাঝে সাম্য প্রতিষ্ঠা করে।

উত্তর

মিসেস আয়েশা ইসলামের অন্যতম ইবাদত জাকাত পালন করেছেন। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে জাকাত তৃতীয়। এটি একটি 'অর্থনৈতিক ইবাদত এবং ইসলামি অর্থব্যববস্থার মূলভিত্তি । জাকাত শব্দের অর্থ প্রশংসা করা, প্রাচুর্য লাভ করা, সংশোধন করা ইত্যাদি। নিসাব পরিমাণ ধন- সম্পদের যে নির্ধারিত অংশ নির্দিষ্ট খাতে ব্যয় করা মানুষের ওপর অবশ্য কর্তব্য তাকে জাকাত বলে। সম্পদ ২.৫% হারে জাকাত আদায় করতে হয়। মিসেস আয়েশার কাজে এ ইবাদত পালনের ইঙ্গিত পাওয়া যায়। উদ্দীপকের মিসেস আয়েশা বছরের শেষে তার ১০,০০,০০০ সঞ্চয়ী টাকা থেকে ২৫,০০০ টাকা দুঃস্থ ও ইয়াতিমদের মাঝে বিতরণ করে থাকেন । তার এ কাজটি জাকাতকে নির্দেশ করে। কেননা তার সম্পদ এক বছরকাল স্থায়ী অর্থাৎ তিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক। আর সেই সম্পদের ২.৫% হারে তিনি নির্দিষ্ট একটি খাতে দান করেছেন। যা জাকাতকেই নির্দেশ করে।

উত্তর

জনাব হাবিবের পালনকৃত ইবাদতটি হলো সালাত, নৈতিক সমাজ গঠনে যার ভূমিকা অপরিসীম। সালাত অর্থ ক্ষমা প্রার্থনা করা। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট ইবাদত আদায় করার নাম সালাত। আল্লাহ তায়ালা মানুষের জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন। সালাত আদায়ের মাধ্যমে মানুষ নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতার অনুশীলন করতে পারে। যা হাবিবের মধ্যেও লক্ষণীয়। উদ্দীপকের জনাব হাবিব শিশুকাল থেকেই নিয়মিত আল্লাহর সন্তুষ্টির জন্য রুকু-সিজদাহ বিশিষ্ট এক বাধ্যতামূলক ইবাদত পালন করে। তার পালনকৃত এ ইবাদতটি সালাত, যার কারণে সে এরূপ নিয়মানুবর্তিতা ও সময়ের সদ্ব্যবহার করার শিক্ষা পেয়েছে। প্রকৃতপক্ষে নৈতিক চরিত্র গঠনে সালাতের ভূমিকা অপরিসীম। সালাত মানুষকে অন্যায় ও পাপ থেকে ফিরিয়ে রাখে। এটি মানুষকে খুব সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস করায় । যার ফলে মানুষ কর্মে অনুপ্রেরণা পায়। জামায়াতে সালাত আদায়ের মাধ্যমে মানুষ শৃঙ্খলাবোধের শিক্ষা পায়। একই স্থানে বারবার সমবেত হওয়ার ফলে পারস্পরিক ভ্রাতৃত্ববোধও গড়ে ওঠে। সর্বোপরি সালাত মানুষের জীবন সকল নৈতিক গুণের সমন্বয় ঘটায় সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। পরিশেষে বলা যায়, সালাত ইসলামের অন্যতম একটি ফরজ ইবাদত । নৈতিক চরিত্র গঠনে ও আদর্শ সমাজ গঠনে এ ইবাদতের ভূমিকা অপরিসীম।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।