উদ্দীপকে উল্লিখিত আলহাজ আতাউর রহমানের কর্মকাণ্ডের মাঝে সামাজিক যে প্রভাব রয়েছে তা পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: দারিদ্র্য বিমোচনে আলহাজ আতাউর রহমানের কর্মকাণ্ড অর্থাৎ জাকাত আদায়ের সামাজিক প্রভাব অত্যন্ত কার্যকর ও ফলপ্রসূ। জাকাত একটি অর্থনৈতিক ইবাদত এবং ইসলামি অর্থব্যবস্থার মূলভিত্তি। শোষণ ও বঞ্ছনাবিহীন সুষম অর্থব্যবস্থা গড়ে তোলার মাধ্যম হিসেবে জাকাতের ভূমিকা অতুলনীয়। বিশেষ করে সমাজ থেকে দারিদ্র্য দূরীকরণে জাকাত ব্যবস্থার সুষ্ঠু বাস্তবায়ন অত্যন্ত কার্যকর পন্থা। উদ্দীপকে আলহাজ আতাউর রহমানের জাকাত প্রদানের অন্যতম লক্ষ্য হলো দারিদ্র্য দূরীকরণ। তাই তিনি জাকাতের নির্দিষ্ট একটি অংশ এলাকার দরিদ্র ও অভাবীদের মাঝে বণ্টন করেন। এছাড়া তিনি বাকি অংশ দ্বারা রিকশা, ভ্যান, সেলাই মেশিন ইত্যাদি ক্রয় করে এলাকার অভাবী মানুষের মধ্যে বিতরণ করেন। এ ব্যবস্থায় সহজেই লক্ষ্য পূরণ হবে । অভাবীরা হাতে টাকা পেলে হয়তো সঠিকভাবে কাজে লাগাতে পারবে না । টাকা শেষ হলে আবার সে প্রার্থী হবে। তার চেয়ে যদি জাকাত প্রদানের মাধ্যমে দরিদ্রদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানো সম্ভব। এভাবে জাকাতের উদ্দেশ্য সফল হবে। বস্তুত মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনে জাকাত হলো আল্লাহ তায়ালার দেওয়া এক অর্থব্যবস্থা। এর যথাযথ প্রয়োগ ও বাস্তবায়নই কেবল সব মানুষের অর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে পারে। সুতরাং, দারিদ্র্য দূরীকরণে আলহাজ আতাউর রহমানের কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আলহাজ আতাউর রহমানের কর্মকাণ্ডের মাঝে সামাজিক যে প…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর