আদি পিতা-মাতাকে সুখময় স্থান থেকে বের করতে কে তৎপর হয়ে উঠেছিলো? ব্যাখ্যা করো।
উত্তর: আদি পিতা-মাতাকে সুখময় স্থান থেকে বের করতে ইবলিস তৎপর হয়ে উঠেছিল। ইবলিসের আরেকটি নাম ছিল আযাযিল। আল্লাহর নির্দেশে আদম (আ) দম্পতি শান্তিতে জান্নাতে বসবাস শুরু করেন। তারা সর্বান্তকরণে আল্লাহর নির্দেশের অনুসরণ করতে থাকেন। কিন্তু অবস্থান বেশিদিন অব্যাহত থাকল না । অভিশপ্ত আযাযিল তাদের শান্তি বিনষ্টের জন্য উঠে পড়ে লাগলো। আল্লাহ তায়লা প্রদত্ত হযরত আদম (আ)-কে সম্মানসূচক সিজদা প্রদানের নির্দেশ অমান্য করে আযাযিল আল্লাহর নিষ্ঠাবান বান্দা থেকে অভিশপ্ত শয়তানে পরিণত হয়। নিজের দুর্ভাগ্যের জন্য ইবলিস মানুষকে দায়ী করে। প্রতিশোধের উগ্র বাসনায় সে আল্লাহর কাছ থেকে ক্ষমতা চেয়ে নেয়। সমস্ত শক্তি দিয়ে হযরত আদম (আ) দম্পতির চরম সর্বনাশের কাজে আত্মনিয়োগ করে। সে নানা ছলচাতুরী ও প্রতারণা করে হাওয়া ও আদম (আ)-কে নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করায়। ফলে পূর্ব ঘোষণা অনুযায়ী শয়তানের চক্রান্তের শিকার আদম ও হাওয়া (আ)-কে আল্লাহ তায়ালা বহিষ্কার করলেন। তাদের জন্য নতুন বাসস্থান হিসেবে নির্ধারণ করলেন পৃথিবীকে। সেখানে একটা নির্ধারিত সময় পর্যন্ত মানুষ অবস্থান করবে। তারা তথায় আল্লাহর দেওয়া নির্দিষ্ট নিয়ামত ভোগ করবে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
আদি পিতা-মাতাকে সুখময় স্থান থেকে বের করতে কে তৎপর হয়ে উঠেছিলো? ব্…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর