শিহাব কর্তৃক পালনকৃত ইবাদতের ধর্মীয় গরুত্ব বর্ণনা কর।
উত্তর: শিহাব কর্তৃক পালনকৃত ইবাদতটি হলো সাওম। সাওম অর্থ বিরত থাকা। ইসলামি পরিভাষায়, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয় থেকে বিরত থাকাকে সাওম বলে।উদ্দীপকে শিহাব একটি নির্দিষ্ট মাসে ভোর হতে সন্ধ্যা পর্যন্ত পানাহার ও যৌন সম্ভোগ থেকে বিরত থাকেন, দান-খয়রাত করেন, ইফতার বিতরণ করেন। তাই বলা যায়, তার পালনকৃত ইবাদতটি হলো সাওম।সাওমের ধর্মীয় গুরুত্ব সীমাহীন। সাওমের মাধ্যমে মানুষের মাঝে খোদাভীতি সৃষ্টি হয়। ক্ষুধা, তৃষ্ণায় কাতর হয়েও মহান আল্লাহর ভালোবাসা ও ভয়ে বান্দার কিছুই গ্রহণ না করা এবং যাবতীয় অন্যায়-অনাচার থেকে বিরত থাকা তাকওয়ার উৎকৃষ্টতম নিদর্শন। মহান আল্লাহ বলেন, "তোমাদের প্রতি সাওমের বিধান দেওয়া হলো যেমনিভাবে বিধান দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর। যাতে তোমরা তাকওয়া বা খোদাভীতি লাভ করতে পার।” (সূরা বাকারা: ১৮-৩) সাওমের গুরুত্ব সম্পর্কে মহান আল্লাহ বলেন, "সাওম আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব।" (বুখারি) সাওম মূলত আত্মিক শৃঙ্খলা ও আধ্যাত্মিক শক্তির অন্যতম সোপান। সাওমের আত্মিক শিক্ষা প্রকৃত সাওম পালনকারীর সমগ্র জীবনে কল্যাণকর প্রভাব বিস্তার করে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
শিহাব কর্তৃক পালনকৃত ইবাদতের ধর্মীয় গরুত্ব বর্ণনা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর