আত্মশুদ্ধি ও সংযম কোন ইবাদতের মাধ্যমে অর্জিত হয়? তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: সাওম পালনের মাধ্যমে আত্মশুদ্ধি ও সংযম অর্জিত হয়।সিয়াম সাধনা মানবমনে খোদাভীতি জাগ্রত করে। সংযম ও আত্মশুদ্ধিতে উদ্বুদ্ধ করে এবং মানুষকে কঠোর সাধনায় অভ্যস্ত করে চারিত্রিক দৃঢ়তায় উপনীত করে। রোযাদার যাবতীয় ঝগড়া-বিবাদ থেকে নিজেকে সংযত রাখে। রোযার কল্যাণজনিত এ সংযমের ফলে সমাজ অনেক দ্বন্দ্ব-কলহ থেকে পরিত্রাণ পায়। রাসুল (সা.) বলেন, "যখন তোমাদের কেউ সাওম পালন করে তখন সে যেন কোনো অশ্লীল আচরণ না করে এবং শোরগোল না করে। যদি কেউ তাকে গালিগালাজ করে বা তার সঙ্গে ঝগড়া-বিবাদ করে তবে সে যেন বলে আমি সিয়াম সাধক।” (বুখারি)সাওম বান্দাকে সংযমি হতে শেখায়। কাম, ক্রোধ, লোভ ইত্যাদি রিপুগুলো মানুষের চরম শত্রু। এ রিপুর তাড়নায় মানুষ বিপথগামী হয়। এ সমস্ত কুপ্রবৃত্তি দমন করার জন্য সাওমের প্রয়োজন রয়েছে। সাওম পালনকারী ব্যক্তিকে সাওমই এসব কুপ্রবৃত্তি হতে রক্ষা করে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "সাওম ঢালস্বরূপ।” (বুখারি) এ হাদিসে বলা হয়েছে, ক্রোধ, লোভ ইত্যাদি কুপ্রবৃত্তির হাত হতে আত্মরক্ষার হাতিয়ার হলো সাওম।তাই আত্মশুদ্ধি ও সংযম অর্জনের জন্য আমরা সকলে সিয়াম পালন করব।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
আত্মশুদ্ধি ও সংযম কোন ইবাদতের মাধ্যমে অর্জিত হয়? তোমার পাঠ্যপুস্তকে…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর