প্রদর্শিত ছকের ১ নম্বর প্রশ্নবোধক '?' চিহ্নের বিষয়টি কীভাবে মুমিনের শারীরিক সুস্থতা ও মানসিক প্রসন্নতা এনে দেয়? ব্যাখ্যা কর।
উত্তর: প্রদর্শিত ছকে ১নং প্রশ্নবোধক চিহ্নের বিষয়টি হলো সালাত।সালাত মুমিনের শারীরিক সুস্থতা ও মানসিক প্রসন্নতা এনে দেয়। কেননা পাঁচ ওয়াক্ত নামায আদায় করতে হলে দৈনিক পাঁচবার অজু করতে হয়, এতে দেহ পরিষ্কার-পরিচ্ছন্ন হয়। ফলে অজু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। নামায আদায় করতে শারীরিক নড়াচড়া হয় এতে শারীরিক ব্যায়াম হয় এবং এতে দেহ সুস্থ থাকে। তাছাড়া মসজিদে গিয়ে নামায আদায়ের জন্য কিছু পথ হাঁটাচলা করতে হয়, যা শরীরের জন্য খুবই উপকারী। বিশেষ করে ফজরের সময় ঘুম থেকে জেগে মসজিদে যাতায়াত করে সকালের মৃদু বাতাস উপভোগ করা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সালাতের মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য অর্জিত হয়, যা মানসিক প্রশান্তির অন্যতম কারণ।। চিকিৎসাবিজ্ঞানীগণও একথা অকুণ্ঠচিত্তে সমর্থন করেছেন। নিয়মিত নামায আদায়ের ফলে শরীরের অলসতা দূর হয়ে কর্মচাঞ্চল্য বৃদ্ধি পায়। এতে দেহ সতেজ হয় এবং মনে প্রফুল্লতা আসে। সালাতের কর্মকান্ডের ফলে মুসল্লি মানসিক দিক থেকে অনেক রোগ-শোক থেকে মুক্ত থাকেন।উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে এ সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, সালাত মুমিনের শারীরিক সুস্থতা ও মানসিক প্রসন্নতা এনে দেয়।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
প্রদর্শিত ছকের ১ নম্বর প্রশ্নবোধক '?' চিহ্নের বিষয়টি কীভাবে মুমিনের…
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর