তুমি কি মনে কর যে, ৩ নম্বর প্রশ্নবোধক '?' চিহ্নিত বিষয়টি মুমিন জীবনে আত্মিক উৎকর্ষ সাধন ও আত্মসংযমের জন্য সহায়ক? পাঠ্যবইয়ের আলোকে তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে ৩নং প্রশ্নবোধক চিহ্নের বিষয়টি হলো সাওম। সাওম অর্থ বিরত থাকা। ইসলামি পরিভাষায়, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকাকে সাওম বলে। আমি মনে করি, সাওম মুমিন জীবনে আত্মিক উৎকর্ষ সাধন ও আত্মসংযমের জন্য সহায়ক।আত্মিক উৎকর্ষ সাধনে রোযা একটি অপরিহার্য ইবাদত। সিয়াম সাধনার মাধ্যমে মাটির মানুষ ঊর্ধ্বজগতের সাথে ঘনিষ্ঠ ও সুনিবিড় সম্পর্ক প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। ফলে সে এমন এক ঊর্ধ্বজগতের স্বাদ উপলব্ধি করতে সক্ষম হয়, যা নিছক ভোগবিলাস বা উদরপূর্তির মাধ্যমে কল্পনাও করা সম্ভব নয়। সিয়ামের কঠোর শৃঙ্খল ও নিয়ন্ত্রণ তাকে প্রকৃত মুমিন হওয়ার সুযোগ এনে দেয়। আত্মাকে কলুষমুক্ত করে, পরিশুদ্ধ করে, আত্মশুদ্ধি ও আত্মিক উৎকর্ষ সাধনের পথকে প্রসারিত করে দেয়।সিয়াম সাধনা মানুষের মধ্যকার সকল খারাপ ও কুপ্রবৃত্তিগুলোকে কঠোরভাবে দমন করে, যা মানুষকে নৈতিক উৎকর্ষ সাধনে প্রবলভাবে সাহায্য করে থাকে। তাই বলা যায়, আত্মিক উৎকর্ষ সাধন ও আত্মসংযমের জন্য সহায়ক ইবাদত হলো সাওম।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর যে, ৩ নম্বর প্রশ্নবোধক '?' চিহ্নিত বিষয়টি মুমিন জীবন…
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর