ইসলাম সাহেবের ইবাদতটি তোমার পঠিত বইয়ের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: ইসলাম সাহেবের ইবাদতটি সালাতের প্রতি ইঙ্গিত করে। সালাত আরবি শব্দ । ফারসি ভাষায় একে নামাজ বলা হয় । এর আভিধানিক অর্থ ক্ষমা প্রার্থনা করা। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট ইবাদত আদায় করার নামই সালাত। প্রত্যেক মুসলমানের ওপর দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। সালাত আল্লাহ তায়ালার প্রতি মানুষের আনুগত্যের বহিঃপ্রকাশ। এটি সমস্ত ইবাদতসমূহের মধ্যে সর্বোত্তম এবং সর্বজনীন। এটি মানুষের কু-প্রবৃত্তি নিয়ন্ত্রণ করে এবং অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে মানুষকে দূরে রাখে। উদ্দীপকে বর্ণিত ধর্মপ্রাণ ইসলাম সাহেব ইসলামের নির্দেশিত মৌলিক ইবাদতের প্রতি যত্নবান। তিনি দৈনিক পাঁচবার এমন একটি ইবাদত পালন করেন যার মাধ্যমে আত্মশুদ্ধি লাভ করা যায়, অন্যায় ও অশ্লীলতা থেকে দূরে থাকা যায় এবং আল্লাহর সাক্ষাৎ লাভ হয়। ইসলাম সাহেবের এ ইবাদতটি সালাতকে নির্দেশ করে। কেননা, সালাত মানুষের মধ্যে বিরাজিত বিভিন্ন পাশবিক প্রবৃত্তির নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য ক্ষেত্রে তার মূলোৎপাটন করে । তার মধ্যে প্রবৃত্তির ধ্বংসাত্মক অনুশীলন প্রবণতা হ্রাস পায়। সালাত ব্যক্তির মধ্যে পবিত্র ও পরিশুদ্ধ চেতনার জন্ম দেয়। মন্দ, নিষিদ্ধ ও অশ্লীল আচরণ থেকে নিজেকে বিরত রাখে। তার মধ্যে এসব অনৈতিক আচরণ প্রতিরোধের মানসিকতা তৈরি হয় । ফলে সমাজ অশালীন আচরণ থেকে মুক্তি পায়।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
ইসলাম সাহেবের ইবাদতটি তোমার পঠিত বইয়ের আলোকে ব্যাখ্যা করো।
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর