শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কোন ইবাদতের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে সালাতের প্রতি ইঙ্গিত করা হয়েছে। সালাত ইসলামি জীবনদর্শনের অন্যতম স্তম্ভ। ইসলাম যে পঞ্চস্তম্ভের ওপর প্রতিষ্ঠিত সালাত তার দ্বিতীয় স্তম্ভ। ইসলামে সালাতের গুরুত্ব এতই বেশি যে, সালাত ব্যতীত ইসলামের কল্পনাই করা যায় না। মুসলমান ও কাফেরের মধ্যে প্রধান পার্থক্যকারী মানদণ্ড হচ্ছে সালাম।সালাতের মাধ্যমে সামাজিক সম্প্রীতি, একতার বন্ধন, পারস্পরিক মনোভাব সুদৃঢ় হয়ে ওঠে। ফকির, বাদশাহ, রাজা-প্রজা, ছোটবড়, ধনী-দরিদ্র সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে সালাত আদায় করে। সুতরাং সাম্যের বুনিয়াদ রচনায় সালাতই সবচেয়ে সুন্দর ব্যবস্থা। এখানে ধনী-গরিব সকলে সমান।নামাযের শারীরিক উপকারিতা হলো পাঁচ ওয়াক্ত নামায আদায় করতে হলে দৈনিক পাঁচবার অজু করতে হয়, যার ফলে শারীরিক পবিত্রতা ও পরিচ্ছন্নতা সাধিত হয়।সুতরাং শারীরিক পরিচ্ছন্নতা অর্জন, ব্যায়াম ও ধনী-গরিবের সমতার ইবাদত বলতে উদ্দীপকে সালাতের প্রতি ইঙ্গিত করা হয়েছে।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে কোন ইবাদতের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

জুমার খুতবায় ইমাম সাহেব বলেন, একটি ইবাদত আছে যা পালন করলে শরীরের প্রয়োজনীয় যোগ ব্যায়াম হয়ে যায়। এছাড়া শারীরিক পবিত্রতা ও পরিচ্ছন্নতা সাধিত হয়। এখানে ধনী-গরিব সকলে সমান। ইমাম সাহেব বক্তব্যের একপর্যায়ে বলেন, এটি ইসলামে প্রধানতম ইবাদত হিসেবে গণ্য।

Sylhet · 2025

উত্তর

দৈনন্দিন জীবনের সকল কাজকর্মে আল্লাহ তায়ালার বিধিবিধান মেনে চলাই ইবাদত।

উত্তর

হজ ইসলাম ধর্মের পাঁচটি মূল স্তম্ভের একটি। এটি একটি সার্বিক ইবাদত। কারণ এতে ইসলামের প্রতিটি ইবাদতের দিক (শারীরিক, আর্থিক, আত্মিক ও সামাজিক) একত্রিক হয়ে থাকে। হজ আত্মিক ও মানসিক ইবাদত। পাশাপাশি তাওয়াফ, সাঈ, আরাফাত, মুযদালিফা ও মিনায় অবস্থানের মধ্যে শারীরিক ইবাদতও পালন হয় এবং যাতায়াত খরচ, আবাসন, কুরবানি ইত্যাদির মাধ্যমে অর্থের খরচ হয় বলে এটি আর্থিক ইবাদতও বলে। হজ মুসলিম উম্মাহর একটি বৃহত্তম মহাসম্মেলন হওয়ায় এটি সামাজিক ইবাদত। তাই ইজ একটিমাত্র ইবাদত নয় বরং এটি এমন এক ইবাদত যেখানে আত্মিকতা, শরীর, আর্থিক ও সামাজিক মূল্যবোধ সব একসঙ্গে কাজ করে এজন্য হজকে একটি সার্বিক ইবাদত বলা হয়ে থাকে।

উত্তর

উদ্দীপকে সালাতের প্রতি ইঙ্গিত করা হয়েছে। সালাত ইসলামি জীবনদর্শনের অন্যতম স্তম্ভ। ইসলাম যে পঞ্চস্তম্ভের ওপর প্রতিষ্ঠিত সালাত তার দ্বিতীয় স্তম্ভ। ইসলামে সালাতের গুরুত্ব এতই বেশি যে, সালাত ব্যতীত ইসলামের কল্পনাই করা যায় না। মুসলমান ও কাফেরের মধ্যে প্রধান পার্থক্যকারী মানদণ্ড হচ্ছে সালাম।সালাতের মাধ্যমে সামাজিক সম্প্রীতি, একতার বন্ধন, পারস্পরিক মনোভাব সুদৃঢ় হয়ে ওঠে। ফকির, বাদশাহ, রাজা-প্রজা, ছোটবড়, ধনী-দরিদ্র সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে সালাত আদায় করে। সুতরাং সাম্যের বুনিয়াদ রচনায় সালাতই সবচেয়ে সুন্দর ব্যবস্থা। এখানে ধনী-গরিব সকলে সমান।নামাযের শারীরিক উপকারিতা হলো পাঁচ ওয়াক্ত নামায আদায় করতে হলে দৈনিক পাঁচবার অজু করতে হয়, যার ফলে শারীরিক পবিত্রতা ও পরিচ্ছন্নতা সাধিত হয়।সুতরাং শারীরিক পরিচ্ছন্নতা অর্জন, ব্যায়াম ও ধনী-গরিবের সমতার ইবাদত বলতে উদ্দীপকে সালাতের প্রতি ইঙ্গিত করা হয়েছে।

উত্তর

ইমামের মতে, সালাত ইসলামের প্রধানতম ইবাদত হিসেবে গণ্য। তার এ মন্তব্যটি সম্পূর্ণ সঠিক তাই মন্তব্যটি আমি সমর্থন করি।।ইসলামে সালাতের গুরুত্ব অপরিসীম। ইসলামের পঞ্চম স্তম্ভের মধ্যে এটি অন্যতম। ইমান ছাড়া অন্য চারটি রোকনের মধ্যে এটি সর্বশ্রেষ্ঠ ও সর্বজনীন। নামাযকে দ্বীনের খুঁটি বলা হয়েছে। খুঁটি ছাড়া যেমন ঘর. হয় না, তদ্রুপ নামায ছাড়াও দ্বীন পরিপূর্ণ হয় না। এজন্যই মহানবি (সা.) বলেন, “সালাত হলো দ্বীনের স্তম্ভ। যে ব্যক্তি সালাত প্রতিষ্ঠিত করে, সে দ্বীনকে প্রতিষ্ঠিত রাখে। আর যে ব্যক্তি তা পরিহার করে, সে যেন দ্বীনকে ধ্বংস করে।” (বুখারি) সালাতের গুরুত্ব সম্পর্কে মহানবি (সা.) অন্যত্র বলেন, যে ব্যক্তি মনোযোগসহ সালাত আদায় করে। কিয়ামতের দিন ওই সালাত তার জন্য নুর হবে। (তাবারানি) নামাযই প্রমাণ করে দেয়, কে অনুগত বান্দা আর কে অস্বীকারকারী কাফির। সুতরাং একজন মুমিন বান্দাকে তার ইমানের প্রমাণস্বরূপ অবশ্যই পাঁচ ওয়াক্ত ফরজ নামায আদায় করতে হবে। তাই ইসলামে ইমানের পরই নামায কায়েমের জন্য গুরুত্ব আরোপ করা হয়েছে। কুরআনের বহু জায়গায় নামায কায়েমের নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তায়ালা এরশাদ করেন- "তোমরা সালাত কায়েম কর ও যাকাত দাও এবং যারা রুকু করে তাদের সাথে রুকু কর।" (সূরা আল বাকারা : ৪৩)উপরিউক্ত আলোচনায় ইমামের মন্তব্যের যথার্থতা ফুটে উঠেছে।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।