ইমামের মন্তব্যকে তুমি কতটুকু সমর্থন কর? পাঠ্যপুস্তকের আলোকে জবাব দাও।
উত্তর: ইমামের মতে, সালাত ইসলামের প্রধানতম ইবাদত হিসেবে গণ্য। তার এ মন্তব্যটি সম্পূর্ণ সঠিক তাই মন্তব্যটি আমি সমর্থন করি।।ইসলামে সালাতের গুরুত্ব অপরিসীম। ইসলামের পঞ্চম স্তম্ভের মধ্যে এটি অন্যতম। ইমান ছাড়া অন্য চারটি রোকনের মধ্যে এটি সর্বশ্রেষ্ঠ ও সর্বজনীন। নামাযকে দ্বীনের খুঁটি বলা হয়েছে। খুঁটি ছাড়া যেমন ঘর. হয় না, তদ্রুপ নামায ছাড়াও দ্বীন পরিপূর্ণ হয় না। এজন্যই মহানবি (সা.) বলেন, “সালাত হলো দ্বীনের স্তম্ভ। যে ব্যক্তি সালাত প্রতিষ্ঠিত করে, সে দ্বীনকে প্রতিষ্ঠিত রাখে। আর যে ব্যক্তি তা পরিহার করে, সে যেন দ্বীনকে ধ্বংস করে।” (বুখারি) সালাতের গুরুত্ব সম্পর্কে মহানবি (সা.) অন্যত্র বলেন, যে ব্যক্তি মনোযোগসহ সালাত আদায় করে। কিয়ামতের দিন ওই সালাত তার জন্য নুর হবে। (তাবারানি) নামাযই প্রমাণ করে দেয়, কে অনুগত বান্দা আর কে অস্বীকারকারী কাফির। সুতরাং একজন মুমিন বান্দাকে তার ইমানের প্রমাণস্বরূপ অবশ্যই পাঁচ ওয়াক্ত ফরজ নামায আদায় করতে হবে। তাই ইসলামে ইমানের পরই নামায কায়েমের জন্য গুরুত্ব আরোপ করা হয়েছে। কুরআনের বহু জায়গায় নামায কায়েমের নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তায়ালা এরশাদ করেন- "তোমরা সালাত কায়েম কর ও যাকাত দাও এবং যারা রুকু করে তাদের সাথে রুকু কর।" (সূরা আল বাকারা : ৪৩)উপরিউক্ত আলোচনায় ইমামের মন্তব্যের যথার্থতা ফুটে উঠেছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
ইমামের মন্তব্যকে তুমি কতটুকু সমর্থন কর? পাঠ্যপুস্তকের আলোকে জবাব দাও।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর