জনাব 'ঝ' কোন ইবাদতের বিষয়টি আলোচনা করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব 'ঝ' সাওম বা রোযা ইবাদাতের বিষয়টি আলোচনা করেন। উদ্দীপকে জনাব 'ঝ' ইসলাম শিক্ষা ক্লাসে মাসব্যাপী পালিত একটি করা ইবাদাতের সামাজিক গুরুত্ব তুলে ধরেন। ইসলামে যে সমস্ত ফরয ইবাদাত পালনের কথা বলা হয়েছে তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ফরয ইবাদাত হলো সাওম। এটি ইসলামের পঞ্চ স্তম্ভের একটি। এটি আরবি তথা হিজরি সনের রমযান মাসে পূর্ণ এক মাস পালন করা হয়। এটি সকল মুসলিমের জন্য ব্যক্তিগতভাবে পালন করা ফরয বা অবশ্য কর্তব্য। সাওমের গুরুত্ব সর্বস্তরে সুদূরপ্রসারী। সাওমের ধর্মীয়, আধ্যাত্মিক, সামাজিক ও নৈতিক গুরুত্ব সীমাহীন। সাওম ইসলামের মৌলিক ইবাদাতগুলোর মধ্যে অন্যতম। পবিত্র রমযান মাসে নিয়তের সাথে সুবহে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও কামাচার থেকে বিরত থাকাকে সাওম বলে। সুতরাং সাওমের পরিচয়, গুরুত্ব ও সময়কাল উদ্দীপকে বর্ণিত জনাব 'ঝ' এর আলোচিত বিষয়টির সাথে মিল থাকায় বা সাদৃশ্যপূর্ণ হওয়ায় বলা যায় যে, তিনি সাওম ইবাদাতটি নিয়ে আলোচনা করেছেন।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
জনাব 'ঝ' কোন ইবাদতের বিষয়টি আলোচনা করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর