উদ্দীপকে উল্লিখিত ইবাদতটি সম্পাদনে আর্থিক ও শরীরিক সামর্থ্য থাকা আবশ্যক— বুঝিয়ে লেখো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ইবাদতটি হজকে নির্দেশ করে। হজ পালন করতে আর্থিক ও শারীরিক সামর্থ্য থাকা আবশ্যক। হজ একটি ফরজ ইবাদত। প্রত্যেক প্রাপ্তবয়স্ক, স্বাধীন এবং প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য আছে এমন মুসলমানের জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ। এ সম্পর্কে মহানবি (স) বলেছেন, হে মানবমণ্ডলী, আল্লাহ তায়ালা তোমাদের ওপর হজ ফরজ করে দিয়েছেন। কাজেই তোমরা হজ পালন করো। হজ একটি আন্তর্জাতিক সম্পর্কের সেতুবন্ধ। উদ্দীপকে এরূপ বিষয়ই লক্ষনীয়। উদ্দীপকে মধ্যপ্রাচ্যের একটি দেশে নিপা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে ইসহাক-রাবিয়া দম্পতির একটি আবশ্যক ইবাদত পালন করতে বিলম্ব হয় । এই ইবাদতটি আন্তর্জাতিক সম্পর্কের সেতুবন্ধ। যা হজকে নির্দেশ করে। হজ একটি আর্থিক ও শারীরিক ইবাদত। হজ ফরজ হওয়ার ক্ষেত্রে আল্লাহ তায়ালা এরশাদ করেন, “আল্লাহর জন্য বায়তুল্লাহ হজ করা এমন মানুষের ওপর ফরজ করা হয়েছে, যার ঐ পর্যন্ত যাতায়াতের ক্ষমতা আছে”। (সুরা আলে ইমরান : ৭) অর্থাৎ আর্থিক ক্ষমতা থাকতে হবে। সুতরাং উদ্দীপকে উল্লেখিত ইবাদতটি হলো হজ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ইবাদতটি সম্পাদনে আর্থিক ও শরীরিক সামর্থ্য থাকা আব…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর