উদ্দীপকে উল্লিখিত ইবাদতটি “আন্তর্জাতিক সম্পর্কের সেতুবন্ধস্বরূপ” – বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ইবাদতটি অর্থাৎ 'হজ' আন্তর্জাতিক সম্পর্কের সেতুবন্ধ। হজ শব্দের অর্থ ইচ্ছা করা, সংকল্প করা ইত্যাদি। শরিয়তের পরিভাষায়, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত নিয়মে পবিত্র কাবাঘর প্রদক্ষিণ ও সংশ্লিষ্ট স্থানসমূহে নির্ধারিত কাজ করাকে হজ বলে। অর্থাৎ হজ পালনের জন্য কাবা শরিফে যেতে হয়। উদ্দীপকে উল্লেখ রয়েছে, হজ আন্তর্জাতিক সম্পর্কের সেতুবন্ধ। কেননা হজ করতে বিদেশ ভ্রমণ করা লাগে বা সৌদি আরবের মক্কায় গমন করতে হয়। সেক্ষেত্রে এটি একটি আন্তর্জাতিক ইবাদত। এটি বিশ্ব মুসলিমের একীভূত হওয়ার একই চিন্তা ও পথ পরিক্রমার এক মহান প্লাটফর্ম। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জাতি ও বর্ণের মুসলিম পুরুষ ও নারী হজ পালনের জন্য মক্কায় সমবেত হয়। হজ কেবল ইবাদত নয়, বরং মুসলিমদের জাতীয় সমস্যা সমাধান এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ধর্মীয় ফোরাম। এ হিসেবে হজ আন্তর্জাতিক জীবনে পারস্পরিক শুভেচ্ছা ও সহযোগিতার ধারা অব্যাহত রাখে। হজ প্রতিবছর একটা নির্দিষ্ট সময়ে নির্ধারিত স্থানে মুমিনদের এ সমাবেশ তাদের বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও পরবর্তী বছরের কর্মসূচি প্রণয়নে ভূমিকা রাখে। উপরের আলোচনা থেকে বলা যায়, হজ একটি আন্তর্জাতিক ইবাদত। হজের গুরুত্ব অপরিসীম। যা বার্ষিক মহাসম্মেলন এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ইবাদতটি “আন্তর্জাতিক সম্পর্কের সেতুবন্ধস্বরূপ” – …
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর