উদ্দীপকে বর্ণিত অর্থনীতিবিদ জনাব 'ক' এর আলোচিত বিষয়টি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত অর্থনীতিবিদ জনাব 'ক' জাকাতের আধ্যাত্মিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন । নিসাব পরিমাণ সম্পদ ব্যক্তিমালিকানায় একবছর অতিবাহিত হওয়ার পর, তার থেকে একটি নির্দিষ্ট অংশ হাশেমি বংশ ছাড়া অন্যান্য দরিদ্রকে প্রদান করার নাম জাকাত। মানুষের আত্মিক উৎকর্ষ সাধনে জাকাত বিশেষ কার্যকর ব্যবস্থা। জাকাত অর্থ সম্পর্কীয় ইবাদত হলেও এর আধ্যাত্মিক আবেদন বিস্ময়কর। জাকাত অর্থের প্রতি মানুষের মোহ ও লোভ নির্মূল করে। বাহ্যত বিনা লাভে নিঃস্বার্থভাবে একটা বিপুল অঙ্কের অর্থ জাকাত হিসেবে তাকে আদায় করতে হয়। ফলে তার অন্তরে তীব্র মোহ ও লোভ আসন করে নিতে পারে না। কেননা আল্লাহর নির্দেশে যে জাকাত দেয়, সে জানে ধনসম্পদ আল্লাহর নিয়ামত। এগুলো নিতান্তই পরীক্ষার উপাদান মাত্র। জাকাত মানুষের সম্পদ পবিত্র করে। কেমনা ধনী ব্যক্তির সম্পদে জাকাত হলো দরিদ্রের অধিকার। যতক্ষণ না এ অধিকার আদায় করা হয়, ততক্ষণ সম্পদ থাকে অপবিত্র জাকাতের আধ্যাত্মিক শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এর দ্বারা ব্যক্তির আত্মা পবিত্র হয়। কেননা জাকাত আদায় করে সে তা প্রচার করতে পারে না। এসব করলে জাকাতদান অর্থহীন হয়ে যাবে। ফলে অনিবার্যভাবেই জাকাতদাতা এসব পাশবিক প্রবৃত্তি থেকে নিজেকে পবিত্র রাখেন । এ জন্যই আল্লাহ তায়ালা বলেন— তাদের সম্পদ থেকে জাকাত গ্রহণ করুন। এতে তারা পবিত্র হবে এবং এর মাধ্যমে তারা পরিশুদ্ধ হবে। (সুরা আত্-তাওবা : ১০৩) সর্বোপরি জাকাত মানুষকে দানশীল ও উদার হওয়ার শিক্ষা দেয়। নিঃস্বার্থ ও বিনা উপকারে কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ব্যক্তি নিয়মিত তার সম্পদের একটা বিপুল অংশ জাকাত হিসেবে আদায় করে। ফলে তার মধ্যে দানশীলতার অভ্যাস গড়ে ওঠে। পরিণতিতে সে হয় আধ্যাত্মিকভাবে সফল মানুষ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত অর্থনীতিবিদ জনাব 'ক' এর আলোচিত বিষয়টি ব্যাখ্যা করো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর