ইমাম সাহেবের আলোচিত বিষয়টি কুরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ইমাম সাহেবের আলোচিত বিষয়টি হচ্ছে, মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তায়ালার ইবাদতের উদ্দেশ্যে । ইবাদত অর্থ দাসত্ব করা, গোলামি করা বা আনুগত্য করা। ইসলামি পরিভাষায়, দৈনন্দিন জীবনের সকল কাজ-কর্মে আল্লাহ তায়ালার বিধি- বিধান মেনে চলাকে ইবাদত বলা হয়। আর এজন্যই মহান আল্লাহ মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছেন। উদ্দীপকের ইমাম সাহেব মানুষ ও জিন জাতিকে সৃষ্টির উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন। আমরা জানি, আল্লাহর ইবাদত করার জন্যই মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, 'আর জিন ও মানুষ জাতিকে আমি কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। (সুরা আয-যারিয়াত : ৫৬) এ ব্যাখ্যা থেকে দু'রকম ইবাদতের ধারণা পাওয়া যায়। এগুলো হলো— 'হাক্কুল্লাহ' বা আল্লাহর হক এবং 'হাক্কুল ইবাদ' বা বান্দার হক। কেবল আল্লাহর সাথে সম্পৃক্ত ইবাদতগুলো হাক্কুল্লাহ- এর অন্তর্ভুক্ত। যেমন- সালাত, সাওম, হজ, জিকির, তাসবিহ, শোকর ইত্যাদি। আল্লাহ তায়ালা মানুষ এবং অন্যান্য সৃষ্টির প্রতি মানুষকে বিশেষ দায়িত্ব ও কর্তব্য পালন করার আদেশ দিয়েছেন। এগুলোই হাক্কুল ইবাদ। আমরা পৃথিবীতে যত ইবাদতই করি না কেন, সকল ইবাদতের মূল উদ্দেশ্যই হলো মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আর এই ইবাদত একমাত্র আল্লাহর জন্য না হলে আল্লাহ তা কবুল করবেন না।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
ইমাম সাহেবের আলোচিত বিষয়টি কুরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা করো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর