জনাব 'প' এর পালনকৃত ইবাদতটি চিহ্নিতপূর্বক তার মায়ের বক্তব্য তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের জনাব 'প'-এর পালনকৃত ইবাদতটি হলো, সালাত। সালাত আনুষ্ঠানিক এবং দৈহিক ইবাদত। তা সত্ত্বেও এর মূল আবেদন দৈহিক বা আনুষ্ঠানিক নয় । সালাতের মূল প্রভাব ব্যক্তির আত্মার ওপর। এর মাধ্যমে মানুষের কাঙ্ক্ষিত মানসিক উৎকর্ষ সাধিত হয়। মানবাত্মার উৎপত্তি আল্লাহর পক্ষ থেকে এবং এর গন্তব্যও আল্লাহর কাছে। তাঁর সুমহান সত্তার সান্নিধ্য লাভের জন্য আত্মা সবসময় উদ্গ্রীব থাকে। আল্লাহর কাছে সমৰ্পিত হওয়া, সম্পূর্ণ নিবেদিত হওয়ার মধ্যেই আত্মার তৃপ্তি ও সাফল্য। সালাতের মাধ্যমে মানবাত্মা আল্লাহর সান্নিধ্য লাভ করে। ফলে আত্মার সার্বিক অবস্থানে স্থিরতা ও তৃপ্তি নেমে আসে। এজন্যই রাসুলুল্লাহ (স) ইরশাদ করেছেন, 'আমার চক্ষুর শীতলতা রাখা হয়েছে সালাতের মধ্যে।' (সুনানে নাসাঈ) প্রতিদিনের পাঁচ ওয়াক্ত সালাত এবং সালাতের প্রতিশ্রুতি, কুরআন তিলাওয়াত, আল্লাহর জিকির মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করে। তার মধ্যে প্রবৃত্তির ধ্বংসাত্মক অনুশীলন প্রবণতা হ্রাস পায়। সে প্রতি রাকাতে আল্লাহ তায়ালার সাহায্য প্রার্থনা করে। সরল সঠিক পথ চায়। তাঁর ইবাদতে নিয়োজিত থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। এভাবে সালাত আদায়কারী কেবল সুন্দর ও সৎ বিষয় নিয়ে ভাবতে থাকে। তার মানসিকতা পুরোপুরি কু-প্রবৃত্তিবিরোধী হয়ে ওঠে। ফলে সালাতের আধ্যাত্মিক প্রভাব ব্যক্তিকে কু- প্রবৃত্তিমুক্ত করে। আল্লাহ তায়ালা বলেছেন- 'নিশ্চয়ই সালাত অশালীন ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। (সুরা আল-আনকাবুত: ৪৫) এছাড়াও সালাতের মাধ্যমে আল্লাহ তায়ালার নৈকট্য লাভ, আত্মশুদ্ধি, নৈতিক দৃঢ়তা অর্জন এবং সব সৃষ্টির সাথে আত্মিক সম্পর্ক সৃষ্টি হয়। সুতরাং উদ্দীপকের জনাব 'প'-এর মায়ের বক্তব্য অনুযায়ী আমরা বলতে পারি, সালাতের আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
জনাব 'প' এর পালনকৃত ইবাদতটি চিহ্নিতপূর্বক তার মায়ের বক্তব্য তোমার …
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর