শরিয়তের বিধানমতে তানযিলের কাজটির হুকুম বর্ণনা করো।
উত্তর: অপরের অধিকার লঙ্ঘন করে তানযিলের হজ পালন করার কাজটি শরিয়তের বিধানমতে বৈধ নয়। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। ইসলামের বিধানগুলো এমনভাবে প্রণয়ন করা হয়েছে, যাতে মানুষ সুষ্ঠু সুন্দরভাবে জী বনযাপন করতে পারে। ইসলামে মৌলিক ইবাদতের ওপর যেমন গুরুত্ব দেওয়া হয়েছে, তেমনি মানুষের অধিকার বা হক আদায়েরও নির্দেশ দেওয়া হয়েছে। তানযিলের কাজে হাক্কুল্লাহ (আল্লাহর হক) আদায় হলেও হাক্কুল ইবাদ (মানুষের হক) লঙ্ঘিত হয়েছে। তানযিল পিতার রেখে যাওয়া সম্পদ দিয়ে মা-বোনকে না জানিয়ে মক্কায় গিয়ে হজ পালন করেছে। কিন্তু ঐ সম্পদে তার মা এবং বোনের হক্ রয়েছে। তাদের অনুমতি ছাড়া সম্পদ ব্যয় করা ইসলামে বৈধ নয়। এতে তাদের অধিকার লঙ্ঘিত হয়েছে। তাছাড়া ইসলামে হজের ব্যাপারে বলা হয়েছে— সামর্থ্যবান ধনী মুসলমানের ওপর জীবনে একবার হজ পালন করা ফরজ। এক্ষেত্রে অন্যের টাকা দিয়ে হজ পালন করার কোনো বাধ্যবাধকতা নেই। তাই তানযিল যেহেতু তার মা-বোনকে বঞ্চিত করে তাদের অনুমতি ছাড়া তাদের টাকা দিয়ে হজ পালন করেছে, তাই তার হজ ইসলামে গ্রহণযোগ্য নয়। অন্যদিকে সম্পদের অধিকার থেকে মা-বোনকে বঞ্চিত করার জন্য তাকে শাস্তি পেতে হবে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
শরিয়তের বিধানমতে তানযিলের কাজটির হুকুম বর্ণনা করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর