শেয়ারFacebookWhatsApp

আল্লাহ তায়ালা 'এক বিশেষ উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছেন। উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।

উত্তর: আল্লাহ তায়ালার মানুষ সৃষ্টির 'এক বিশেষ উদ্দেশ্যে' বলতে ইবাদতকে বোঝানো হয়েছে। ইবাদত অর্থ দাসত্ব করা, গোলামি করা বা আনুগত্য করা। ইসলামি পরিভাষায় দৈনন্দিন জীবনের সকল কাজ-কর্মে আল্লাহ্ তায়ালার বিধি- বিধান মেনে চলাকে ইবাদত বলা হয়। আর এজন্যই মহান আল্লাহ মানব সৃষ্টি করেছেন। উদ্দীপকের প্রথমাংশে মানুষ সৃষ্টির উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়। আর আমরা জানি আল্লাহর ইবাদত করার জন্যই মানুষ সৃষ্টি করা হয়েছে। এ বিশ্লেষণ থেকে দু'রকম ইবাদতের ধারণা পাওয়া যায়। এগুলো হলো— 'হাক্কুল্লাহ' বা আল্লাহর হক এবং 'হাক্কুল ইবাদ' বা বান্দার হক। কেবল আল্লাহর সাথে সম্পৃক্ত ইবাদতগুলো হাক্কুল্লাহ এর অন্তর্ভূক্ত, যেমন— সালাত, সাওম, হজ, জিকির, তাসবিহ, শোকর ইত্যাদি। এজন্য আল্লাহ ছাড়া কারো কাছে জবাবদিহি করতে হয় না। আল্লাহ তায়ালা মানুষ এবং অন্যান্য সৃষ্টির প্রতি মানুষকে বিশেষ দায়িত্ব ও কর্তব্য পালন করার আদেশ দিয়েছেন। এগুলোই হাক্কুল ইবাদ। আমরা পৃথিবীতে যত ইবাদতই করি না কেন, সকল ইবাদতের মূল উদ্দেশ্যই হলো মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আর এই ইবাদত একমাত্র আল্লাহর জন্য না হলে আল্লাহ তা কবুল করবেন না। তাই ইবাদতের ব্যপারে আমাদের সচেতন থাকতে হবে।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

আল্লাহ তায়ালা 'এক বিশেষ উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছেন। উদ্দীপকের…

উদ্দীপক

আল্লাহ তায়ালা এক বিশেষ উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করেছেন। কতিপয় মানুষ আল্লাহর নির্দেশমত জীবন-যাপন করে। তারা প্রতিদিন পাঁচবার পবিত্র অবস্থায় এক বিশেষ ধরনের কাজ সম্পাদন করে। এটা ইসলামের এক গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে বিবেচিত।

ঢাকা কলেজ · 2024

উত্তর

জাকাত অর্থ পবিত্রকরণ বা বৃদ্ধিকরণ।

উত্তর

রোজা পালনের মাধ্যমে মানুষ শয়তানের কুমন্ত্রণা, জৈবিক ও পাশবিক কামনা থেকে নিজেকে রক্ষা করতে পারে বলে নবি করিম (স) বলেছেন— 'সাওম (রোজা) হলো ঢাল।' সাওম বা রোজা অর্থ বিরত থাকা। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকাই সাওম। রোজা পালনের সময় ব্যক্তি পানাহার, যৌনাচারসহ সব অন্যায় থেকে বিরত থাকে। অন্যায় কাজের মাধ্যমে সাওমের মর্যাদা ক্ষুণ্ণ হবে বলে সে কোনো অন্যায় কাজে লিপ্ত হয় না। এমনকি তার হারাম ভোগ-সম্ভোগ ও অন্যায় কাজের চিন্তা করার অবকাশ থাকে না। এসব প্রেক্ষিতেই রোজাকে ঢালস্বরূপ ইবাদত বলা হয়।

উত্তর

আল্লাহ তায়ালার মানুষ সৃষ্টির 'এক বিশেষ উদ্দেশ্যে' বলতে ইবাদতকে বোঝানো হয়েছে। ইবাদত অর্থ দাসত্ব করা, গোলামি করা বা আনুগত্য করা। ইসলামি পরিভাষায় দৈনন্দিন জীবনের সকল কাজ-কর্মে আল্লাহ্ তায়ালার বিধি- বিধান মেনে চলাকে ইবাদত বলা হয়। আর এজন্যই মহান আল্লাহ মানব সৃষ্টি করেছেন। উদ্দীপকের প্রথমাংশে মানুষ সৃষ্টির উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়। আর আমরা জানি আল্লাহর ইবাদত করার জন্যই মানুষ সৃষ্টি করা হয়েছে। এ বিশ্লেষণ থেকে দু'রকম ইবাদতের ধারণা পাওয়া যায়। এগুলো হলো— 'হাক্কুল্লাহ' বা আল্লাহর হক এবং 'হাক্কুল ইবাদ' বা বান্দার হক। কেবল আল্লাহর সাথে সম্পৃক্ত ইবাদতগুলো হাক্কুল্লাহ এর অন্তর্ভূক্ত, যেমন— সালাত, সাওম, হজ, জিকির, তাসবিহ, শোকর ইত্যাদি। এজন্য আল্লাহ ছাড়া কারো কাছে জবাবদিহি করতে হয় না। আল্লাহ তায়ালা মানুষ এবং অন্যান্য সৃষ্টির প্রতি মানুষকে বিশেষ দায়িত্ব ও কর্তব্য পালন করার আদেশ দিয়েছেন। এগুলোই হাক্কুল ইবাদ। আমরা পৃথিবীতে যত ইবাদতই করি না কেন, সকল ইবাদতের মূল উদ্দেশ্যই হলো মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আর এই ইবাদত একমাত্র আল্লাহর জন্য না হলে আল্লাহ তা কবুল করবেন না। তাই ইবাদতের ব্যপারে আমাদের সচেতন থাকতে হবে।

উত্তর

উদ্দীপকে ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত সালাতের কথা বলা হয়েছে। সালাত হলো এমন একটি ইবাদত, যার জন্য কিছু রুকন রয়েছে এবং যা নির্ধারিত কিছু জিকির ও শর্তের মাধ্যমে নির্ধারিত সময়ে সম্পাদন করতে হয় । সালাত মানুষের মনে তাকওয়া সৃষ্টির মাধ্যমে অন্তরের পাপ-পঙ্কিলতা দূর করে এবং অন্যায়-অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এ বিষয়ে মহান আল্লাহ বলেন, 'নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও গর্হিত কাজ থেকে ফিরিয়ে রাখে' (সুরা আনকাবুত : ৪৫)। উদ্দীপকে সালাতকে ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে উল্লেখ করা হয়েছে। মূলত সালাতের মাধ্যমে মানুষের মাঝে আল্লাহভীতি ও প্রেম জাগরিত হয়। ফলে সে কোনো প্রকার পাপ কাজে লিপ্ত হতে পারে না। একজন নামাজি কোনো মিথ্যা ও অবৈধ কাজে অংশগ্রহণ করতে গেলে আল্লাহর ভয় তাকে শঙ্কিত করে এবং পাপ থেকে ফিরিয়ে রাখে। তাই সালাত ইসলামি শরিয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এর মাধ্যমেই মানুষের ইমান ও কুফরের মধ্যে পার্থক্য করা যায়। সালাত মানুষকে আল্লাহর নৈকট্যলাভে সহায়তা করে। এর ফলে ইমান মজবুত ও আত্মা পরিশুদ্ধ হয়। এটি মানুষকে খুব সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত করে তোলে, যা স্বাস্থ্যের জন্য উপকারী। মহান আল্লাহ মুমিনের ওপর দৈনিক পাঁচবার সালাত ফরজ করেছেন। এগুলো হলো- ফজর, যোহর, আসর, মাগরিব ও এশা। রাসুল (স) বলেন, “যে ব্যক্তি মনোযোগ সহকারে সালাত আদায় করে, কিয়ামতের দিন ঐ সালাত তার জন্য নুর হবে' (তাবারানি) । সালাতের মাধ্যমে বান্দা ও আল্লাহর মধ্যে সম্পর্ক তৈরি হয় । সুতরাং অন্তরে তাকওয়া সৃষ্টি করে পাপ থেকে নিজেদেরকে দূরে রাখার জন্য আমাদের উচিত শরিয়তের বিধান মোতাবেক সঠিকভাবে সালাত আদায় করা।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।