উদ্দীপকে কোন ধরনের ইবাদতের কথা বলা হয়েছে? এ ইবাদতের পরিচয় ও গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত সালাতের কথা বলা হয়েছে। সালাত হলো এমন একটি ইবাদত, যার জন্য কিছু রুকন রয়েছে এবং যা নির্ধারিত কিছু জিকির ও শর্তের মাধ্যমে নির্ধারিত সময়ে সম্পাদন করতে হয় । সালাত মানুষের মনে তাকওয়া সৃষ্টির মাধ্যমে অন্তরের পাপ-পঙ্কিলতা দূর করে এবং অন্যায়-অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এ বিষয়ে মহান আল্লাহ বলেন, 'নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও গর্হিত কাজ থেকে ফিরিয়ে রাখে' (সুরা আনকাবুত : ৪৫)। উদ্দীপকে সালাতকে ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে উল্লেখ করা হয়েছে। মূলত সালাতের মাধ্যমে মানুষের মাঝে আল্লাহভীতি ও প্রেম জাগরিত হয়। ফলে সে কোনো প্রকার পাপ কাজে লিপ্ত হতে পারে না। একজন নামাজি কোনো মিথ্যা ও অবৈধ কাজে অংশগ্রহণ করতে গেলে আল্লাহর ভয় তাকে শঙ্কিত করে এবং পাপ থেকে ফিরিয়ে রাখে। তাই সালাত ইসলামি শরিয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এর মাধ্যমেই মানুষের ইমান ও কুফরের মধ্যে পার্থক্য করা যায়। সালাত মানুষকে আল্লাহর নৈকট্যলাভে সহায়তা করে। এর ফলে ইমান মজবুত ও আত্মা পরিশুদ্ধ হয়। এটি মানুষকে খুব সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত করে তোলে, যা স্বাস্থ্যের জন্য উপকারী। মহান আল্লাহ মুমিনের ওপর দৈনিক পাঁচবার সালাত ফরজ করেছেন। এগুলো হলো- ফজর, যোহর, আসর, মাগরিব ও এশা। রাসুল (স) বলেন, “যে ব্যক্তি মনোযোগ সহকারে সালাত আদায় করে, কিয়ামতের দিন ঐ সালাত তার জন্য নুর হবে' (তাবারানি) । সালাতের মাধ্যমে বান্দা ও আল্লাহর মধ্যে সম্পর্ক তৈরি হয় । সুতরাং অন্তরে তাকওয়া সৃষ্টি করে পাপ থেকে নিজেদেরকে দূরে রাখার জন্য আমাদের উচিত শরিয়তের বিধান মোতাবেক সঠিকভাবে সালাত আদায় করা।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের ইবাদতের কথা বলা হয়েছে? এ ইবাদতের পরিচয় ও গুরুত…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর