রবিউল হাসানের আলোচ্য ইবাদতটির সামাজিক শিক্ষা বিশ্লেষণ করো।
উত্তর: রবিউল হাসানের আলোচ্য ইবাদতটি হলো সালাত, যার সামাজিক শিক্ষা অপরিসীম। সালাত আরবি শব্দ। এর অর্থ দোয়া, ক্ষমা প্রার্থনা করা ইত্যাদি। ইসলাম যে পাঁচটি রুকনের (ভিত্তি) ওপর প্রতিষ্ঠিত, তার দ্বিতীয়টি হলো সালাত । প্রত্যেক মুসলমানের ওপর দিবা-রাতে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। উদ্দীপকে এমন ইবাদতের কথাই ফুটে উঠেছে। উদ্দীপকে রবিউল হাসানের আলোচ্য বিষয় এমন একটি ইবাদত, যা প্রতিদিন পাঁচবার সম্পাদন করা আবশ্যক। যা সালাতকে নির্দেশ করে। কেননা প্রত্যেক মুসলমানের ওপর দৈনিক পাঁচবার সালাত আদায় করতে হয়। সালাত মানুষের জন্য দৈনন্দিন পালনীয় একটি ফরজ ইবাদত হলেও সমাজজীবনে রয়েছে এর সুদূর প্রসারী প্রভাব ও উপকারিতা । সালাত ব্যক্তির মধ্যে পবিত্র ও পরিশুদ্ধ চেতনার জন্ম দেয়। সে নৈতিক দিক থেকে পবিত্র হয়ে ওঠে। মন্দ, নিষিদ্ধ ও অশ্লীল আচরণ থেকে নিজেকে বিরত রাখে। ফলে সমাজ অশালীন আচরণ থেকে মুক্তি পায়। তাছাড়া সালাত আদায়ে শৃঙ্খলার পরম প্রশিক্ষণ লাভ করা যায়। সালাত আদায়ে সমাজের মানুষের মধ্যে মর্যাদা ও অধিকারের সমতা প্রতিষ্ঠিত হয়। সুতরাং রবিউল হাসানের আলোচ্য বিষয় সালাত। সালাতের সামাজিক গুরুত্ব অপরিসীম ও অনস্বীকার্য।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
রবিউল হাসানের আলোচ্য ইবাদতটির সামাজিক শিক্ষা বিশ্লেষণ করো।
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর