'মাহিনের আলোচ্য ইবাদতটির আধ্যাত্মিক গুরুত্ব ব্যাপক' – তোমার মতমত দাও।
উত্তর: মাহিনের আলোচ্য ইবাদতটি হলো সাওম। সাওমের আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। সাওম অর্থ বিরত থাকা বা আত্মসংযম করা। রমজান মাসে সাওমের নিয়তে সুবহি সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও যৌনক্রিয়া থেকে বিরত থাকাই সাওম। সাওম ইসলামের অন্যতম একটি ফরজ ইবাদত। এটি নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট শর্তসাপেক্ষে পালন করতে হয়। যা মাহিনের আলোচ্য বিষয়টিতে পরিলক্ষিত হয়। উদ্দীপকের মাহিনের আলোচ্য ইবাদতটি বছরের নির্ধারিত একটি মাসে পালন করতে হয়। যা সাওমকেই নির্দেশ করে। কেননা সাওম নির্ধারিত বছরের একটি মাসে পালন করতে হয়। সাওমের আধ্যাত্মিক গুরুত্ব ব্যাপক । সাওমের মাধ্যমে তাকওয়া অর্জন করা যায়। মূলত তাকওয়া অর্জনের উদ্দেশ্যেই সাওম ফরজ করা হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, “তোমাদের ওপর সিয়াম সাধনা ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের ওপর। যেন তোমরা তাকওয়া অর্জন করতে পার” । (সুরা আল-বাকারা : ১৮৩)। সাওম কেবল আল্লাহর জন্যই হয়ে থাকে। তাই সাওমের মাধ্যমে, আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। তাকওয়াবান সব মানুষেরই প্রথম প্রার্থনা হয় আল্লাহর সাক্ষাত লাভ। আর সাওমের মাধ্যমেই আল্লাহর সাক্ষাত লাভ করা যায়। সাওমের মাধ্যমে মিথ্যাচার, গিবত, অশালীন কথা-বার্তা থেকে বিরত থাকা যায়। এতে করে সাওম বিভিন্ন অন্যায় থেকে সুরক্ষা দেয়। উপরের আলোচনা থেকে বোঝা যায়, মাহিনের আলোচ্য বিষয়টি হচ্ছে- সাওম। যার গুরুত্ব ব্যাপক। তাই আমাদের উচিত রমজান মাসে আল্লাহর বিধি-বিধান মেনে সাওম পালন করা।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
'মাহিনের আলোচ্য ইবাদতটির আধ্যাত্মিক গুরুত্ব ব্যাপক' – তোমার মতমত দাও।
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর