আবিরের উক্তিটির মূল্যায়ন করো।
উত্তর: আবিরের উক্তিটিতে হজের সামাজিক গুরুত্ব প্রতিফলিত হয়েছে। হজের সামাজিক গুরুত্ব অপরিসীম। হজের মাধ্যমে সারা বিশ্বের মুসলমানদের মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। ফলে বিভিন্ন জাতি ও বর্ণের মুসলমানদের মধ্যে সামাজিক সম্মিলন ঘটে। এর মাধ্যমে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হয়। যা আবিরের উক্তিটিতে লক্ষণীয়। উদ্দীপকে আবির একটি ইবাদতের কথা বলেছে, যা বিশ্বের মুসলমানদের মাঝে সকল প্রকার ভেদাভেদ ও বৈষম্য দূর করে দেয়। এটি অন্যতম মৌলিক ইবাদত হজকেই নির্দেশ করে। কেননা হজের সময় পৃথিবীর বিভিন্ন প্রাপ্ত থেকে মুসলমানরা একত্রিত হয়। অথচ তাদের গায়ের রং, ভাষা ও সংস্কৃতিতে যোজন যোজন ব্যবধান। মূলত এটিই হজের সামাজিক গুরুত্বের প্রতিফলন। হজ এভাবেই বিশ্বমুসলিমের মধ্যে কাঙ্ক্ষিত ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা করে। দীর্ঘদিন নিঃস্বার্থ ও আন্তরিক চিত্তে তারা পাশাপাশি অবস্থান করে। এক অভিন্ন লক্ষ্যে পবিত্রতম পরিবেশে তারা আল্লাহর নিকট নিজেদেরকে নিবেদিত করে। এর ফলে মুসলমানরদের মধ্যে সাম্য ও ভ্রাতৃত্ববোধের জাগরণ ঘটে এবং পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় হয়। এ যেন সারা বিশ্বের মুসলমানদের এক অনন্য সুন্দর সম্মিলিত ঐকতান। এই ঐকতানে দূর হয়ে যায় সকল অসাম্য, অনাচার আর ভেদাভেদ। তাই পরিশেষে বলা যায়, হজের শিক্ষা কাজে লাগালেই মুসমলমানদের মাঝে সকল প্রকার ভেদাভেদ ও বৈষম্য দূর হবে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
আবিরের উক্তিটির মূল্যায়ন করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর