উদ্দীপকে বর্ণিত বারেক সাহেবের উক্তিটির গুরুত্ব আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত বারেক সাহেবের উক্তিটিতে ইসলামের অন্যতম মৌলিক ইবাদত হজের প্রতি ইঙ্গিত করেছে। আল্লাহর নৈকট্যলাভের আশায় নির্দিষ্ট দিনে ইহরামের সাথে নির্দিষ্ট কাজের মাধ্যমে নির্দিষ্ট স্থান জিয়ারত করাকে হজ বলে। শরিয়তের বিধান মেনে হজ পালন করলে আখিরাতে সাফল্য নিশ্চিত। রাসুল (স) বলেন, 'কবুল হজের প্রতিদান বেহেশত ছাড়া আর কিছুই নয়' (সুনানে নাসাঈ)। তাছাড়া হজ হলো একটি বার্ষিক মহাসম্মেলন । মুসলিমরা প্রতি বছর নির্ধারিত স্থানে সমবেত হয়ে তাদের বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও পরবর্তী বছরের কর্মসূচি প্রণয়ন করে। এভাবে বিশ্বভ্রাতৃত্বের একটি সুদৃঢ় প্লাটফর্ম তৈরি হয়। উদ্দীপকের বারেক সাহেব তার বন্ধু সাদেক সাহেবকে উদ্দেশ্য করে বলে, 'আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছেন। তার শুকরিয়া হিসাবে তোমাকে আল্লাহর ঘর ও রাসুলের কবর যিয়ারত করে আসা উচিত। যা তোমার অতীতের সকল গুনাহ মোচন করে দিবে। হজ এমন একটি ইবাদত যা পবিত্র হয়ে এবং সকল প্রকার পাপ থেকে বিরত থেকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আদায় করতে হয়। এর প্রতিদান হলো জান্নাত। এই ইবাদতের মাধ্যমে বিশ্বভ্রাতৃত্ব জাগ্রত হয়। হজ হলো আখিরাতে সাফল্য তথা জান্নাত লাভের অন্যতম একটি মাধ্যম। হজের মহাসম্মেলন বিশ্ব মুসলিমের মধ্যে ভ্রাতৃত্বও জাগ্রত করে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বারেক সাহেবের উক্তিটির গুরুত্ব আলোচনা করো।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর