উদ্দীপকের শেষে কোন এবাদতের কথা বলা হয়েছে? এর সামাজিক প্রভাব আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের শেষে সাওমের কথা বলা হয়েছে, যার সামাজিক প্রভাব অপরিসীম। সাওম একটি দৈহিক ইবাদত। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয়তৃপ্তি থেকে বিরত থাকাই সাওম ৷ এই ইবাদত পালনের মাধ্যমে যে কেবল ধর্মীয় বিধান পালিত হয় এরূপ নয়; বরং সাওমের সামাজিক গুরুত্বের একটি দিক রয়েছে। সামাজিক অপরাধ দূরীকরণে সাওম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্দীপকে বর্ণিত রয়েছে যে, কিয়ামতের দিন আল্লাহ তায়ালা একটি আমলের সওয়াব তিনি নিজে দিবেন। এটি সাওমকে নির্দেশ করে । আল্লাহ তায়ালা বলেন, সাওম আমার জন্য আর এর প্রতিদান আমিই দিবো। সাওম পালনকারী 'রাইয়ান' নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে সাওমের ভূমিকা অপরিসীম। সাওম ব্যক্তিকে মিথ্যাচার, হিংসা-বিদ্বেষ, ঝগড়া, অশ্লীলতা, পরনিন্দা প্রভৃতি পাপাচার থেকে দূরে রাখে। আর তার মধ্যে তৈরি করে সনানুভূতি, ভালোবাসা, সহযোগিতা, তাওকয়া ও সংযম। ফলে গড়ে ওঠে একদল আদর্শিক লোক। যারা একটি কাঙ্ক্ষিত আদর্শিক সমাজ প্রতিষ্ঠা ও পরিচালনা করে। সাওমের প্রভাবে সমাজে কোনো অপরাধ ও অনৈতিক কাজ মাথাচাড়া দিয়ে উঠতে পারে না । এভাবে সাওমের মাধ্যমে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব হয়। সুতরাং বলা যায়, অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে সাওমের ভূমিকা অপরিসীম।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের শেষে কোন এবাদতের কথা বলা হয়েছে? এর সামাজিক প্রভাব আলোচনা…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর