'ক?' চিহ্নিত স্থানে কোন বিষয়ের কথা বলা হয়েছে? ইসলামে এর গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ছকে 'ক ?'-এর স্থানে ইসলামের পাঁচটি স্তম্ভের প্রথম এবং প্রধান স্তম্ভ 'লা ইলাহা ইল্লাল্লাহ' (আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই বলা হয়েছে। ইমানের সর্বপ্রথম ও প্রধান দাবি হলো 'লা-ইলাহা-ইল্লাহ' তথা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এ স্বীকৃতি প্রদান করা। মা'বুদ অর্থ উপাস্য বা পূজনীয়। সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিযিকদাতা ও সর্বসময় ক্ষমতার অধিপতি হিসেবে মহান আল্লাহ তায়ালাকে উপাস্য হিসেবে মেনে নেওয়াই হলো লা-ইলাহ ইল্লা-আল্লাহ-এর যথার্থ অর্থ । ইমানদার ও কাফির-মুশরিকদের মাঝে বিশ্বাসগত জায়গা হিসেবে এখানেই বিরাট পার্থক্য পরিলক্ষিত হয়। কাফির মুশরিকরা আল্লাহ ছাড়াও আরও অনেক কিছুকে মাবুদ হিসেবে গ্রহণ করে। অথচ বাস্তবিকপক্ষেই এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মহান আল্লাহ পবিত্র কুরআনের অনেক জায়গায় বর্ণনা করেছেন, সূরা বাকারা আয়াতুল কুরসিতে বলেছেন, “হে নবি আপনি বলুন তিনিই আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব ও সর্বসত্তার ধারক। (সূরা আল-বাকারা : ২৫৫) তিনি অন্যত্র বলেন, “যদি আসমান ও জমিনে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ থাকত তাহলে আসমান ও জমিন ধ্বংস হয়ে যেত।” (সূরা আল আম্বিয়া : ২২) অতএব বলা যায়, আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নেই ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
'ক?' চিহ্নিত স্থানে কোন বিষয়ের কথা বলা হয়েছে? ইসলামে এর গুরুত্ব ব…
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর