শেয়ারFacebookWhatsApp

অধ্যাপক আব্দুল হাকিম কর্তৃক আলোচিত ইমানের শাখাসমূহ ব্যাখ্যা কর।

উত্তর: অধ্যাপক আব্দুল হাকিম কর্তৃক আলোচিত হয়েছে ইমানের ৩টি শাখা। যথা- ১. লা ইলাহা ইল্লাল্লাহ, ২. রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা ও ৩, লজ্জাশীলতা। ব্যাখ্যা : মহানবি (সা.) ইমানের বিভিন্ন শাখা, পর্যায় বা স্তর সম্পর্কে আলোকপাত করে তার একটি শাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। ইসলামের মূল স্তম্ভ ইমানের বিভিন্ন শাখা-প্রশাখার কথা উল্লেখ করে তিনি বলেছেন যে, তা সত্তরেরও অধিক। হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহ তায়ালার একত্ববাদের সাক্ষ্যদানকে ইমানের সর্বশ্রেষ্ঠ ও সর্বোন্নত শাখা এবং তার সর্বনিম্ন শাখা বলা হয়েছে— লোক চলাচলের রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলাকে। হাদিসে এরকম দুটি শাখা বর্ণনা করে মূলত হাক্কুল্লাহ ও হাক্কুল ইবাদের পারস্পরিক সম্পর্ক নির্দেশ করা হয়েছে। যার তাৎপর্য হচ্ছে— কেবল আল্লাহর হক আদায় করলে কিংবা শুধু মানুষের হক আদায় করলে মুমিন হওয়া যাবে না বরং মুমিন হতে হলে এ দু'রকম হকের মধ্যে সমন্বয় সাধন করতে হবে। হাদিসের শেষাংশে লজ্জাকে ইমানের সাথে সম্পৃক্ত করে মহানবি (সা.) ইমানের সাথে লজ্জার নিবিড় ও অবিচ্ছেদ্য সম্পর্কের প্রতি ইঙ্গিত করেছেন। কেননা লজ্জাশীলতাই লোককে আল্লাহর নাফরমানি, পাপাচার ও অন্যান্য অন্যায় আচরণ থেকে বিরত রেখে মুমিন থাকতে সাহায্য করে। একমাত্র নির্লজ্জ মানুষের পক্ষেই সম্ভব আল্লাহ তায়ালার অসংখ্য নিয়ামতের মধ্যে থেকেও তাঁর অবাধ্য হওয়া। যে জন্য লজ্জাশীলতাই ইমান । সুতরাং বলা যায়, তাওহিদে বিশ্বাস, খিদমাতে খালক ও হাক্কুল ইবাদ আদায় এবং লজ্জাশীলতা বা শালীনতাবোধের মাধ্যমে ব্যক্তি প্রকৃত ও যথার্থ মুমিনে পরিণত হতে পারে।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

অধ্যাপক আব্দুল হাকিম কর্তৃক আলোচিত ইমানের শাখাসমূহ ব্যাখ্যা কর।

উদ্দীপক

অধ্যাপক আব্দুল হাকিম ইসলাম শিক্ষা ক্লাসে ইমানের সর্বোত্তম শাখা, সর্বনিম্ন শাখা এবং ইমানের আরেকটি গুরুত্বপূর্ণ শাখা সম্পর্কে বিশদ আলোচনা করেন। চমৎকার এই আলোচনা থেকে সকল শিক্ষার্থী ঐ উপকৃত হয় । যায়েদ অনেক ধন-সম্পদের মালিক। তিনি তাঁর সম্পদ কল্যাণকর কাজে অকাতরে খরচ করেন। অন্যদিকে সাঈদ ইসলামি শিক্ষা বিষয়ে অনার্স, মাস্টার্স ও পিএইচডি সম্পন্ন করেন। তিনি অর্জিত জ্ঞান অনুযায়ী নিজে আমল করেন এবং অন্য মানুষকে তা শেখান। সমাজের কতিপয় মানুষ যায়েদ ও সাঈদের কাজের প্রতি ঈর্ষা পোষণ করেন।

Dhaka · 2023

উত্তর

ইসলামের স্তম্ভ পাঁচটি।

উত্তর

ইসলামি শরিয়তে হালাল জীবিকা উপার্জন অতীব গুরুত্বপূর্ণ বিষয় । রাসুল (সা.)-এরশাদ করেছেন-“হালাল রুজি অন্বেষণ করা ফরজের পরেও একটা ফরজ।”(বায়হাকি) ইসলামি শরিয়তে ইবাদত কবুল হওয়ার পূর্বশর্ত হচ্ছে হালাল উপার্জন। হালাল উপার্জন এবং ভক্ষণে আল্লাহ তায়ালা খুশি হন। হালাল রুজি দ্বারা জীবিকা নির্বাহকারীর ইবাদত-বন্দেগি আল্লাহ পাক কবুল করে নেন। এমনকি হালাল উপার্জন নিজ পরিবার ও পরিজনের জন্য খরচ করাকে সদকার সমতুল্য বলা হয়েছে। পক্ষান্তরে উপার্জন হালাল না হলে কোনো ইবাদাতই আল্লাহর কাছে কবুল হয় না। এজন্যই হালাল উপার্জন করা ফরজ।

উত্তর

অধ্যাপক আব্দুল হাকিম কর্তৃক আলোচিত হয়েছে ইমানের ৩টি শাখা। যথা- ১. লা ইলাহা ইল্লাল্লাহ, ২. রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা ও ৩, লজ্জাশীলতা। ব্যাখ্যা : মহানবি (সা.) ইমানের বিভিন্ন শাখা, পর্যায় বা স্তর সম্পর্কে আলোকপাত করে তার একটি শাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। ইসলামের মূল স্তম্ভ ইমানের বিভিন্ন শাখা-প্রশাখার কথা উল্লেখ করে তিনি বলেছেন যে, তা সত্তরেরও অধিক। হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহ তায়ালার একত্ববাদের সাক্ষ্যদানকে ইমানের সর্বশ্রেষ্ঠ ও সর্বোন্নত শাখা এবং তার সর্বনিম্ন শাখা বলা হয়েছে— লোক চলাচলের রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলাকে। হাদিসে এরকম দুটি শাখা বর্ণনা করে মূলত হাক্কুল্লাহ ও হাক্কুল ইবাদের পারস্পরিক সম্পর্ক নির্দেশ করা হয়েছে। যার তাৎপর্য হচ্ছে— কেবল আল্লাহর হক আদায় করলে কিংবা শুধু মানুষের হক আদায় করলে মুমিন হওয়া যাবে না বরং মুমিন হতে হলে এ দু'রকম হকের মধ্যে সমন্বয় সাধন করতে হবে। হাদিসের শেষাংশে লজ্জাকে ইমানের সাথে সম্পৃক্ত করে মহানবি (সা.) ইমানের সাথে লজ্জার নিবিড় ও অবিচ্ছেদ্য সম্পর্কের প্রতি ইঙ্গিত করেছেন। কেননা লজ্জাশীলতাই লোককে আল্লাহর নাফরমানি, পাপাচার ও অন্যান্য অন্যায় আচরণ থেকে বিরত রেখে মুমিন থাকতে সাহায্য করে। একমাত্র নির্লজ্জ মানুষের পক্ষেই সম্ভব আল্লাহ তায়ালার অসংখ্য নিয়ামতের মধ্যে থেকেও তাঁর অবাধ্য হওয়া। যে জন্য লজ্জাশীলতাই ইমান । সুতরাং বলা যায়, তাওহিদে বিশ্বাস, খিদমাতে খালক ও হাক্কুল ইবাদ আদায় এবং লজ্জাশীলতা বা শালীনতাবোধের মাধ্যমে ব্যক্তি প্রকৃত ও যথার্থ মুমিনে পরিণত হতে পারে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত যায়েদ ও সাঈদের কাজের প্রতি সমাজের কতিপয় মানুষের দৃষ্টিভঙ্গি হলো ঈর্ষা । সৎ কাজে প্রতিযোগিতা অত্যন্ত ভালো একটি গুণ। মহান আল্লাহ তায়ালা মুমিনদেরকে সৎ কাজে প্রতিযোগিতা করার জন্য উদ্বুদ্ধ করেছেন। মহান আল্লাহ বলেন, “অতএব, তোমরা সৎ কাজে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যাও।” (সূরা আল-বাকারা : ১৪৮) আর দানশীল ব্যক্তির সাথে ঈর্ষা করার অনুমতি রাসুল (সা.)-এর একটি হাদিস থেকে পাওয়া যায়, যেখানে রাসুল (সা.) বলেছেন, “দু'ব্যক্তি ছাড়া অন্য কাউকে হিংসা করা যায় না। একজন হচ্ছে সেই ব্যক্তি আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন আর তাকে সে সম্পদ আল্লাহর পথে ব্যয় করার তাওফিক দিয়েছেন। অপর ব্যক্তি হচ্ছে সেজন যাকে আল্লাহ গভীর জ্ঞান দিয়েছেন। আর সে জ্ঞান অনুসারে বিচার ফায়সালা করে ও তা অন্যকে শিক্ষা দেয়।” (বুখারি ও মুসলিম) হিংসা ইসলামে হারাম। তবে ঈর্ষা করা যায়। কেউ খুব পুণ্যবান হলে তার মতো পুণ্যবান হওয়ার প্রয়াসে প্রতিযোগিতা করাকে ঈর্ষা বলে । উদ্দীপকে বর্ণিত যায়েদ ও সাঈদের কাজের প্রতি সমাজের কতিপয় মানুষের দৃষ্টিভঙ্গি হাদিসের আলোকে ঈর্ষা বলে বিবেচিত হয় ।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।